হোম > বিশ্ব

ভারতের বিহারে বজ্রপাতে ৩৩ জনের মৃত্যু

আতিকুর রহমান নগরী

ছবি: আরব নিউজ

ভারতের বিহারে বজ্রপাতে কমপক্ষে ৩৩ জন মারা গেছেন। আহত হয়েছেন আরো অনেকে। শুক্রবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।

বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিবৃতিতে জানানো হয়, বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বজ্রপাতে প্রাণ হারান তারা। নিহতদের মধ্যে বেশিরভাগই কৃষক এবং শ্রমিক। ঝড়ের সময় খোলা আকাশের নিচে করতে গিয়ে বজ্রপাতের শিকার হন তারা।

রাজ্যের কিছু অংশে আরো ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিহার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বিজয় কুমার মণ্ডল বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে কর্মকর্তাদের বজ্রপাতের সময় কী ধরনের পদক্ষেপ নিতে হবে, সে বিষয়ে সচেতনতা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্য সরকার বজ্রপাতে নিহত ৩৩ জনের পরিবারকে মোট ৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে।

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বজ্রপাতে কমপক্ষে ২৪৩ জন এবং তার আগের বছর ২৭৫ জন মারা যায়।

আরএ

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে