হোম > বিশ্ব

ইসরাইলকে ভ্যান্সের তিরস্কার, যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে ফাটলের আভাস

আমার দেশ অনলাইন

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলের সাবেক রাষ্ট্রদূত অ্যালন পিঙ্কাস বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় বাধা দেওয়ার অভিযোগে ইসরাইলকে লক্ষ্য করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের প্রকাশ্য সমালোচনা ‘তীব্রতার দিক থেকে নজিরবিহীন’।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বর্তমানে দ্য নিউ রিপাবলিক-এর কলামিস্ট পিঙ্কাস বলেন, ‘দায়িত্বে থাকা কোনো মার্কিন ভাইস প্রেসিডেন্ট এর আগে কখনও প্রকাশ্যে ইসরাইলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নীতিকে দুর্বল করার জন্য প্রচারণা চালানোর অভিযোগ তোলেননি।’

তিনি বলেন, অতীতেও ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে মতবিরোধ ও টানাপোড়েন ছিল। ‘কিন্তু দায়িত্বে থাকা একজন ভাইস প্রেসিডেন্টের এভাবে এত স্পষ্ট, কঠোর ও প্রকাশ্য ভাষায় যুক্তরাষ্ট্রে ইসরাইলি প্রভাব বিস্তারের প্রচারণার সমালোচনা করা সত্যিই নজিরবিহীন। এটি বেশ বিস্ময়কর।’

পিঙ্কাসের মতে, এই ঘটনা স্পষ্ট করে যে বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল একই অবস্থানে নেই।

তিনি আরও বলেন, ইরান যুদ্ধকে ঘিরে দুই মিত্র দেশের মধ্যে বাড়তে থাকা মতপার্থক্য ইসরাইলের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত উদ্বেগজনক এবং এটি দুই দেশের সম্পর্কের “কাঠামোগত পরিবর্তনের” ইঙ্গিত বহন করে।

এমএমআর

রেকর্ড ৩৬ মুসলিম প্রার্থীর বিজয়

নেতানিয়াহুকে হটাতে আইজেনকটের পাশে আরব দলগুলোর জোট

সৌদি-পাকিস্তানের সঙ্গে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

বিশ্বশান্তির জন্য যুক্তরাষ্ট্রকে বড় হুমকি মনে করেন ৭৪ শতাংশ ব্রিটিশ

অনুপ্রবেশকারীর গল্প সাজিয়ে মুসলিমদের নিশানা করা হচ্ছে: ওয়াইসি

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী