হোম > বিশ্ব

দ্বিতীয়বারের মতো স্থগিত নেতানিয়াহুর ছেলের বিয়ের আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন,ইরানের ক্ষেপণাস্ত্রের হুমকির কারণে তার ছেলের বিয়ের আয়োজন দ্বিতীয়বারের মতো স্থগিত করতে হয়েছে। আর এমন কথা বলে ইসরায়েলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন নেতানিয়াহু।

বৃহস্পতিবার সকালে ইসরায়েলের দক্ষিণের সোরোকা হাসপাতালে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে হাসপাতালটি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয়ক্ষতি পরিদর্শনে গিয়ে হাসপাতালটির সামনে টেলিভিশনে সাক্ষাৎকার দেন নেতানিয়াহু।

সাক্ষাৎকারে যুদ্ধের ব্যক্তিগত খেসারত নিয়ে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে এ যুদ্ধে খেসারত দিচ্ছি। আর আমার পরিবারও এর ব্যতিক্রম নয়।’

নেতানিয়াহু বলেন, ক্ষেপণাস্ত্রের হুমকির কারণে আমার ছেলে আভনার দ্বিতীয়বারের মতো তার বিয়ের আয়োজন বাতিল করতে বাধ্য হয়েছে। এটি তার বাগ্‌দত্তার জন্যও একটি ব্যক্তিগত খেসারত। আর আমি বলতে চাই, আমার প্রিয় স্ত্রী একজন বীর। সে-ও এই যুদ্ধের একটি ব্যক্তিগত খেসারত দিচ্ছে।

আভনার নেতানিয়াহুর বিয়ে প্রথমে নির্ধারিত হয়েছিল ২০২৪ সালের নভেম্বরে। কিন্তু নিরাপত্তার কারণে তখন বিয়ের আয়োজন স্থগিত করা হয়। এরপর নতুন করে তারিখ নির্ধারণ করা হয় ২০২৫ সালের ১৬ জুন। ১৩ জুন ইরানে নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল। জবাবে ইরান পাল্টা হামলা শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে বিয়ের আয়োজনটি দ্বিতীয় দফায় স্থগিত করা হয়েছে।

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০০

ইরানের সঙ্গে যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ২০০

যুক্তরাজ্যের উৎসাহের সঙ্গে যুদ্ধে অংশ নেওয়া উচিত ছিল: ট্রাম্প

খামেনির নিয়োগকৃত কর্মকর্তাদের যে নির্দেশনা দিলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা

নিপীড়কদের কাছে হার মানবে না ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না জার্মানি: চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস

যুক্তরাষ্ট্রের শিল্পপ্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি আইআরজিসির, কর্মীদের এলাকা ছাড়ার আহ্বান

হরমুজ প্রণালীর সংকটে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে অন্তত ৬০ শতাংশ

ইসরাইলে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনে আগুন, আহত ৩