হোম > বিশ্ব

যানবাহন নিয়ে সেতু ভেঙে এক পরিবারের ৩ জনসহ নিহত ১০

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ভারতের গুজরাটে মাহী নদীর ওপর নির্মিত সেতু ভেঙে এক পরিবারের তিন জনসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। ভদোদরা জেলার উপকণ্ঠে মাহী নদীর ওপর নির্মিত ওই সেতু আনন্দ-পাদ্রার মধ্যে সংযোগকারী একাংশ বুধবার সকালে হঠাৎ ভেঙে পড়ে। এসময় সেতুতে থাকা একাধিক যানবাহন নদীতে পড়ে যায়।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, চার দশকের পুরোনো ওই সেতু থেকে একটি গাড়ি পড়ে গিয়ে ১০ জন নিহত ও নয়জন আহত হয়েছে। নিহতদের মধ্যে এক পরিবারের তিনজন রয়েছে।

ভদোদরা পুলিশ সুপার রোহন আনন্দের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস আরও জানায়, খবর পেয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকর্মীরা জীবিতদের জন্য নদীতে তল্লাশি চালাচ্ছে। এ ঘটনায় আরও নিখোঁজ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সেতু বিশেষজ্ঞ ও কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন গুজরাট সরকারের মুখপাত্র ঋষিকেশ প্যাটেল।

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি