হোম > বিশ্ব

কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আগামী ২৮ এপ্রিল কানাডায় আগাম ভোট অনুষ্ঠিত হবে এমনটাই ঘোষণা দিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মাত্র দুই সপ্তাহ আগে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন তিনি। এরই মধ্যে পার্লামেন্ট ভেঙে দিয়ে রোববার আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেন তিনি। আমেরিকার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হয়েছিলেন কার্নি।

পার্লামেন্ট ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে গভর্নর জেনারেলের সঙ্গে সাক্ষাতের পর অটোয়ায় সাংবাদিকদের কাছে লিবারেল পার্টির এই নেতা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প অযৌক্তিকভাবে বাণিজ্য পদক্ষেপ নিয়েছেন। একইসঙ্গে কানাডার সার্বভৌমত্বের প্রতি তার হুমকি দেশবাসীকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকটের মুখে ফেলেছে।

তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে মোকাবিলা করতে প্রয়োজন একটি কার্যকর ও শক্তিশালী ইতিবাচক ম্যান্ডেট। আর এজন্য দেশবাসীর সহযোগিতা জরুরি। পাশাপাশি নতুন কানাডিয়ান অর্থনীতি গড়ে তুলতেও সহযোগিতার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, দেশের জন্য পরিবর্তন প্রয়োজন, সেটি বড় এবং ইতিবাচক পরিবর্তন।

আগামী ২০ অক্টোবরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ট্রাম্পের শুল্কনীতি ও কানাডাকে সংযুক্ত করার আহ্বান কানাডাবাসীর মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে। ফলে অনেক কানাডিয়ান লিবারেল সরকারের দৃঢ় ও ঐক্যবদ্ধ প্রতিক্রিয়াকে সমর্থন করছেন।

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি