হোম > বিশ্ব

ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে এগিয়ে এলো ইরান

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের পহেলগামে হামলা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যখন উত্তেজনা তুঙ্গে তখন উত্তেজনা থামাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস এ প্রস্তাব দিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক সহযোগিতার আশ্বাস দেন। শুক্রবার ইন্ডিয়া টুডে এক প্রতিবেদন এতথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত ও পাকিস্তান আমাদের ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী। আমরা এমন এক সম্পর্কের অংশীদার, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সভ্যতাগত সংস্কৃতিতে গড়া। অন্যান্য প্রতিবেশীর মতো তারাও আমাদের অগ্রাধিকারে রয়েছে। ইসলামাবাদ ও নয়াদিল্লিতে অবস্থিত আমাদের দূতাবাসগুলোর মাধ্যমে আমরা এ সংকটকালে দুই দেশের মধ্যে বৃহৎ বোঝাপড়ার পরিবেশ তৈরি করতে চাই।

মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পহেলগাম এলাকায় ভয়াবহ সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কও নষ্ট হয়েছে। হামলার জন্য পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি।

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী