হোম > বিশ্ব

আরো ২ জিম্মির লাশ ফেরত দিলো হামাস

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

গাজা থেকে আরো দুই ইসরাইলি জিম্মির লাশ হস্তান্তর করেছে হামাস। লাশ ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। শনিবার রাতে দুটি কফিনে করে আন্তর্জাতিক রেডক্রস কমিটির কাছে লাশ হস্তান্তর করে হামাস। খবর আল জাজিরার।

আজ রোববার ভোরে সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, রেড ক্রসের মাধ্যমে ইসরাইল দুই জিম্মির লাশ পেয়েছে তারা।

লাশ দুটি ইসরাইলি ন্যাশনাল সেন্টার অব ফরেনসিক মেডিসিনে স্থানান্তর করা হয়েছে এবং ‘শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, পরিবারগুলোকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে’।

প্রধানমন্ত্রীর কার্যালয় আরো জানিয়েছে, ‘আমাদের জিম্মিদের ফিরিয়ে দেয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং শেষ জিম্মিটি ফিরে না আসা পর্যন্ত চেষ্টা অব্যাহত থাকবে।’

নতুন দুটি মরদেহ জিম্মিদের এটি নিশ্চিত হওয়া গেলে ইসরাইলের কাছে হামাসের হস্তান্তরকৃত লাশের সংখ্যা ১২ জনে পৌঁছাবে। এতে করে হামাসের কাছে আরো ১৬টি মরদেহ থেকে যাবে।

আরএ

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

সৌদির যুদ্ধ বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টি কীভাবে দেখছে ইরান

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি