হোম > বিশ্ব

গাজায় বিমান হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৮৪

স্টাফ রিপোর্টার

ফাইল ফটো

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজায় বর্বর বিমান হামলা আরো জোরদার করেছে। তাদের বিমান হামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় গাজায় নিহত হয়েছেন ৮৪ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ১৬৮ জন। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ।

তবে আশঙ্কা করা হচ্ছে নিহত ও আহতের সংখ্যা আরও বেশি। ওই বিবৃতিতে বলা হয়েছে, অনেকে ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন। তাদের উদ্ধার করা যায়নি। তাদের অন্তর্ভুক্ত করা হয়নি নিহত ও আহতের তালিকায়।

২০২৩ সালের অক্টোবরে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। গত দেড় বছরে গাজায় নিহত ও আহতের সংখ্যা যথাক্রমে ৫১ হাজার ৪০০ জন এবং ১ লাখ ১৬ হাজার ৪১৬। এর মধ্যে ৫৬ শতাংশ নারী ও শিশু।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজার সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জন ইসরায়েলিকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় বাইরের কোনো শক্তি নাক গলাতে পারবে না: ইরান

সংলাপ-কূটনীতিই শান্তির পথ, আরাগচিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পরীক্ষার হলে চ্যাটজিপিটি ব্যবহার, ধরা পড়ার পর আইআইটি শিক্ষার্থীর আত্মহত্যা

১৮ জনকে মালদায় এনে বাংলাদেশে ঠেলে দেওয়ার পাঁয়তারা

সৌদিকে এফ-৩৫ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি ইসরাইলের

ইস্তাম্বুলে ইরানি ব্যাংকের লাইসেন্স বাতিল করল তুরস্ক

ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প

বাব আল-মান্দেব নিয়ন্ত্রণে সক্রিয় হচ্ছে সৌদির নেতৃত্বাধীন জোট এমএমডিসি

হুথিদের ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীর

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় ফেরার প্রচেষ্টা চলছে: ইরান