হোম > বিশ্ব

লেবাননে ইসরাইলের নতুন হামলায় নিহত ২০

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

লেবাননে ইসরাইলি বাহিনীর সবশেষ হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫৭ জন। লেবাননের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট এ তথ্য জানিয়েছে।

দেশটির সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবারের এই প্রাণহানির মধ্য দিয়ে গত ২ মার্চ থেকে চালানো ইসরাইলি হামলায় লেবাননে মোট নিহত মানুষের সংখ্যা বেড়ে ১ হাজার ২১ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া ইসরাইলি হামলায় দেশটিতে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৪১। আর বাস্তুচ্যুত ১ লাখ ৩৪ হাজার ৬১৬ জন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিবন্ধিত হয়েছে।

সূত্র: আল–জাজিরা।

ইরানকে ঠেকাতে নতুন জোটের উদ্যোগ ইসরাইলের

নেপালে ভয়াবহ বন্যায় নিখোঁজ প্রায় ২ হাজার

নেপালের ভয়াবহ বন্যার আগাম পূর্বাভাস দেওয়া কঠিন ছিল

নেপালের বন্যায় নিখোঁজ বিদেশির সংখ্যা বেড়ে ৫৭৫

স্কুলে হামলার কথা ‘ভুলবে না, ক্ষমাও করবে না’ ইরান: আরাগচি

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯

এক মাসে রেকর্ড ১৫.৪ ট্রিলিয়ন ইয়েন ব্যয় করেছে জাপান, কারণ কী

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে কিনা, জানাল সৌদি আরব

চার মাসের মাথায় ফের সরকারে ফেরার বার্তা মমতার

কানাডাকে শিক্ষা দেওয়ার সময় এসেছে: ট্রাম্প