হোম > বিশ্ব

শাটডাউনে দীর্ঘতম সরকারি অচলাবস্থা যুক্তরাষ্ট্রে, বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহিত

ক্ষমতাসীন ও বিরোধী দলের বিরোধে রাজনৈতিক টানাপড়েনে এক জটিল আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্রে। এর মধ্য দিয়ে বর্তমান সরকার স্মরণকালের দীর্ঘতম শাটডাউনে মুখোমুখি হয়েছে । চলমান শাটডাউনের কারণে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, চিকিৎসা, ব‍্যাবসা- বাণিজ্যের পাশাপাশি এবার দেশটির বিমানবন্দরগুলোর ফ্লাইটগুলোতে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দেশজুড়ে শত শত ফ্লাইট বাতিল ও হাজারো ফ্লাইট বিলম্বিত হয়েছে । ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যার–এর তথ্য অনুযায়ী শুক্রবার থেকে রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৬ হাজার ৭০০টির বেশি ফ্লাইট দেরিতে ছেড়েছে এবং ২ হাজার ২৮২টি ফ্লাইট বাতিল হয়েছে। এমনকি সোমবারও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এদিন সন্ধ্যা পর্যন্ত শিকাগো ও’হেয়ার, ডালাস ফোর্ট ওয়ার্থ, ডেনভার ও নিউয়ার্কসহ বড় শহরগুলোর বিমানবন্দরে আরও ৪ হাজার ফ্লাইট দেরিতে ছাড়ে এবং ৬০০টির বেশি ফ্লাইট বাতিল হয়।

এফএএ জানায়, সরকারের শাটডাউনে কারণে তাদের ৩০টি বড় বিমানবন্দরে এখন অর্ধেক জনবল ঘাটতিতে রয়েছে। নিউইয়র্ক অঞ্চলের বিমানবন্দরগুলোতে স্টাফ বা কর্মী অনুপস্থিতির হার পৌঁছেছে ৮০ শতাংশে। অর্থাৎ ১০০ জন কর্মীর ৮০ জনই কাজে আসছেন না।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ১৩ হাজার বিমান চলাচল নিয়ন্ত্রক বা এয়ার ট্রাফিক কন্ট্রোলার আছেন, যারা ‘অপরিহার্য কর্মী’ হিসেবে বিবেচিত। কিন্তু গত ১ অক্টোবর থেকে বেতন ছাড়াই কাজ করছেন। তবে এফএএ আরো বলেছে, সাম্প্রতিক সময়ে এই কর্মকর্তাদের অনুপস্থিতি বেড়ে যাওয়ায় নিরাপত্তা বজায় রাখতে বিমান চলাচলের সংখ্যা কমাতে হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি গত রোববার সিবিএস নিউজকে বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে ফ্লাইট চলাচলে এমন বিলম্ব অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, ‘আমরা ওভারটাইম কাজ করছি যেন সিস্টেম নিরাপদ থাকে এবং প্রয়োজনে আমরা ফ্লাইট বাতিল বা বিলম্বিত করব।’

এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে সরকারি শাটডাউন বা অচলাবস্থা টানা ৩৫তম দিনে গড়িয়েছে। এর মাধ্যমে এটিই দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ শাটডাউন। এর আগে ২০১৮-২০১৯ সালের শাটডাউন বর্তমান সময়ের মতো দীর্ঘ হয়েছিল। বর্তমান এই অচলাবস্থায় এখন পর্যন্ত অন্তত ৬ লাখ ৭০ হাজার বেসামরিক ফেডারেল কর্মী বাধ্যতামূলক ছুটিতে রয়েছেন এবং প্রায় ৭ লাখ ৩০ হাজার কর্মী বেতন ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছেন।

বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ, ফরাসি ভাষা শিক্ষা কেন্দ্র বন্ধ করল ইরান

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান

ইরাকে মার্কিন সেনাদের অবস্থান করা বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি

ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন—বড় কিছু ঘটতে যাচ্ছে

চীনের তীব্র সমালোচক ট্রাম্প কেন শি জিনপিংকে লালগালিচা সংবর্ধনা দিচ্ছেন

ইতালির স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের উদ্যোগ

হুথির হামলায় যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, লোহিত সাগরে মিশন বাড়াতে চায় ইতালি

যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

গুগল-অ্যানথ্রপিকসহ ৪ এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা