পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সঙ্গে একটি আঞ্চলিক নিরাপত্তা জোটে যুক্ত হতে পারে ইরান। দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ির সহযোগী আলী বাঘেরি কানি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে এ কথা জানিয়েছেন।
সোমবার তেহরানে চার দেশের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের প্রসঙ্গ তুলে কানি বলেন, এ আলোচনা একটি বার্তা দিয়েছে যে সংলাপের মাধ্যমে বিরোধের সমাধান সম্ভব।
তিনি আরও জানান, বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
আঞ্চলিক নিরাপত্তা জোরদার ও বিভিন্ন দেশের মধ্যে বিরোধ নিরসনের লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইরান, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের প্রতিনিধিরা অংশ নেন।