হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় এখনও নিখোঁজ ১৬১

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যার ৪দিন পার হলেও এক কাউন্টিতে এখনও কমপক্ষে ১৬১ জন নিখোঁজ আছে বলে জানিয়েছে বিবিসি।

ওই কাউন্টির কর্তৃপক্ষ গভর্নর গ্রেগ অ্যাবোটের বরাত দিয়ে বিবিসি জানায়, এদের জীবিত পাওয়ার আশা ফিকে হয়ে আসছে।

আকস্মিক বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত কের কাউন্টির এই নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ক্যাম্প মিস্টিক ৫ ক্যাম্পার (যারা ক্যাম্পে অবস্থান করছিলেন) ও একজন কাউন্সেলরও আছেন। এই ক্যাম্পটি মেয়েদের একটি ক্রিশ্চিয়ান সামার ক্যাম্প। এটি গুয়াডালুপে নদীর তীরে অবস্থিত।

বন্যায় এখন পর্যন্ত ১০৯ জন মারা গেছে। এর মধ্যে ৯৪জনই কেরভিল এলাকার বলে গভর্নর এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন। তবে শুধু টেক্সাসই নয়, বরং নিউ মেক্সিকোতেও আকস্মিক বন্যা হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।

টেক্সাসে এখনও ব্যাপক উদ্ধার তৎপরতা চলছে। গ্রেগ অ্যাবোট জানিয়েছেন প্রতিটি নিখোঁজ ব্যক্তির সন্ধান না পাওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে।

কেরভিলেতে তল্লাশি কার্যক্রমের বিভিন্ন সংস্থার অন্তত আড়াইশ কর্মী কাজ করছে।

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি