হোম > বিশ্ব

কোনো আলোচনা হয়নি, ট্রাম্পের দাবি অস্বীকার করে যা বললো ইরান

আমার দেশ অনলাইন

গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, আগামী পাঁচদিনের জন্য তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করেছেন।

তবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বার্তাসংস্থা মেহের নিউজকে বলেছেন, ট্রাম্প মূলত সময়ক্ষেপণ এবং জ্বালানির মূল্য কমানোর জন্য এমন কথা বলেছেন। যখন সময় আসবে তখন তিনি তার সামরিক পরিকল্পনা বাস্তবায়ন করবেন।

আরাগচি আরও বলেছেন, “এ অঞ্চলের দেশগুলো উত্তেজনা হ্রাসে উদ্যোগ নিয়েছে। কিন্তু এ ব্যাপারে তাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা উচিত। কারণ তারাই যুদ্ধ শুরু করেছে।”

এদিকে ট্রাম্পের এমন ঘোষণার পর ইরানি গণমাধ্যমগুলো বলেছে, তাদের পাল্টা হামলার হুমকির মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পিছু হটতে বাধ্য হয়েছেন।

এর আগে গত শনিবার ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই সময়ের মধ্যে ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। নয়ত তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানোর নির্দেশ দেবেন। কিন্তু আজ তিনি এই আল্টিমেটাম থেকে সরে এসেছেন। সঙ্গে দাবি করেছেন ইরানের সঙ্গে তাদের আলোচনা চলছে।

সূত্র: আলজাজিরা

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা