হোম > বিশ্ব

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় মৃতের সংখ্যা ছাড়াল ৩১০০

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিটস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান হামলায় ইরানে ৩ হাজার ১০০ ছাড়িয়েছে মৃতের সংখ্যা।

সংস্থাটি জানায়, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মৃতের সংখ্যা ৩ হাজার ১৮৬তে পৌঁছেছে। নিহতদের মধ্যে ১ হাজার ৩৯৪ জন বেসামরিক নাগরিক, যাদের মধ্যে অন্তত ২১০ জন শিশু রয়েছে।

এদিকে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে ২০৪ জনের বেশি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। এর মধ্যে ৫৩টি শিশুর বয়স পাঁচ বছরের কম। এ ছাড়া দুজন অন্তঃসত্ত্বা নারীও প্রাণ হারিয়েছেন।

রেড ক্রিসেন্ট বলেছে, ‘শিশু ও অন্তঃসত্ত্বা নারীদের যখন লক্ষ্যবস্তু করা হয়, তখন সেটি আর নিছক কোনো সামরিক ঘটনা থাকে না। বরং এটি মানবিক মর্যাদার চরম লঙ্ঘনের একটি দৃষ্টান্ত।’

এ ছাড়া এই যুদ্ধে ১৮ হাজারের বেশি বেসামরিক নাগরিক আহত হয়েছে।

মুসলিমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাল ইসরাইল

কুয়েতের তেল শোধনাগারে ইরানের হামলা, বন্ধ কয়েকটি ইউনিট

যুদ্ধের প্রেক্ষাপটে সার রপ্তানি সীমিত করল চীন, বাড়ছে বৈশ্বিক সংকট

‘ট্রাম্প ইজমের’ পরীক্ষা নিচ্ছে ইরান

সুখী দেশের তালিকায় শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের অবস্থান কততম

ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে কি না

মধ্যপ্রাচ্যে আরো ৪০০০ সেনা পাঠানোর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

যুদ্ধবিধ্বস্ত ইরানে ঈদের তারিখ ঘোষণা

যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদ্‌যাপিত হচ্ছে ঈদ

মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে হামলার ভিডিও প্রকাশ করল ইরান