হোম > বিশ্ব

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২

আতিকুর রহমান নগরী

রাজস্থানের চুরু জেলায় ভারতীয় বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির গণমাধ্যম এনডি টিভি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সকালে রতনগড় শহরের ভানুদা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই উদ্ধার ও অনুসন্ধান অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আরো একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার সকালে রাজস্থানের সুরতগড় বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে বিমানটি। কিছুক্ষণ পরই এটি ভেঙে পড়ে। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্তাধীন।

জাগুয়ার একটি ব্রিটিশ-ফরাসি উৎপাদিত যুদ্ধবিমান। ভারত ১৯৭০-এর দশকে এই যুদ্ধবিমান সংগ্রহ করে। এই বিমানটি মূলত আক্রমণাত্মক অভিযানের কাজে ব্যবহৃত হয়ে থাকে। ভারতীয় বিমানবাহিনীর হাতে এখন প্রায় ১২০টি জাগুয়ার রয়েছে যা ছয়টি স্কোয়াড্রনে বিভক্ত হয়ে কাজ করছে।

চলতি বছর এটি তৃতীয় জাগুয়ার দুর্ঘটনা। এর আগে ৭ মার্চ হরিয়ানার পানচকুলায় এবং ২ এপ্রিল গুজরাটের জামোনগরে জাগুয়ার বিধ্বস্ত হয়।

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি