হোম > বিশ্ব

ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধ চাইছি না: ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনা খুব শিগগিরই শেষ হয়ে যাবে। বুধবার তুরস্কের আংকারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। দীর্ঘমেয়াদে সংঘাত চাইছেন না বলেও জানান ট্রাম্প।

হরমুজ প্রণালি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি বলেন, উত্তেজনা থেমে গেলে এই অঞ্চল আরো বেশি নিরাপদ। হরমুজ দিয়ে স্বাধীনভাবে তেলবাহী জাহাজ চলাচল করতে পারছে না উল্লেখ করে তিনি বলেন, ‘এই জলপথ হবে সহজ ও বাধাহীন। আর এটা হবে খুব শিগগিরই।’

এছাড়া এয়ার ফোর্স ওয়ানে তিনি সাংবাদিকদের বলেন, ইরান যদি হরমুজ প্রণালিতে কোনো জাহাজে হামলা করে, তাহলে যুক্তরাষ্ট্র তার জবাবে ২০ গুণ বেশি শক্তি দিয়ে পাল্টা হামলা চালাবে।

একই সঙ্গে সংঘাত ও উত্তেজনার অবসানে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা ‘সময়ের অপচয়’ বলেও মন্তব্য করেছেন তিনি। তার দাবি, ইরান চুক্তির যোগ্য কি না, তা নিয়েই সন্দেহ রয়েছে তার।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

নেপালে বন্যায় নিখোঁজ ৩০০ ভারতীয়

অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে মুসলিম দেশগুলোকে ইরানের আহ্বান

ইরান-ইসরাইল যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে চড়ছে উত্তেজনার পারদ

পাকিস্তানের রাজনৈতিক সংকট, সমাধান কোন পথে

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১১

মিসরে বাড়ছে সহিংসতা ও রক্তপাত, উদ্বিগ্ন নাগরিকেরা

নিষেধাজ্ঞা দিয়ে কিছুই অর্জন করতে পারবে না যুক্তরাষ্ট্র: পেজেশকিয়ান

মধ্যপ্রাচ্যে থিওডোর রুজভেল্ট রণতরি মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

ইরান নীতিকে প্রহসনে পরিণত করেছে যুক্তরাষ্ট্র: বাঘাই