হোম > বিশ্ব

‘ইসরাইল ও পশ্চিম তীরের সীমারেখা মুছে ফেলার সময় এসেছে’

আমার দেশ অনলাইন

ইসরাইলের কট্টর ডানপন্থি মন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, অধিকৃত পশ্চিম তীরে এ, বি এবং সি অঞ্চলের মধ্যকার বিভেদকারী সীমারেখা স্থায়ীভাবে মুছে ফেলার সময় এসেছে। তার বক্তব্য কার্যত ইসরাইলের ভূমি অধিগ্রহণের ইঙ্গিত দেয়।

ইসরাইল এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে ১৯৯৫ সালে স্বাক্ষরিত অসলো-২ চুক্তি অনুসারে, পশ্চিম তীরকে তিনটি অঞ্চলে বিভক্ত করা হয়েছিল-এ, বি এবং সি।

এ অঞ্চলটি মোট ভূমির ২১ শতাংশ নিয়ে গঠিত এবং এটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের পূর্ণ প্রশাসনিক ও নিরাপত্তা নিয়ন্ত্রণে রয়েছে। বি অঞ্চলটি মোট ভূমির ১৮ শতাংশ নিয়ে গঠিত এবং এটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের আংশিক প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে। ইসরাইল বি অঞ্চলের ফিলিস্তিনি গ্রাম ও গ্রামীণ এলাকাগুলোর পাশাপাশি সি অঞ্চলের (যা মোট ভূমির ৬২ শতাংশ) নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

ফেব্রুয়ারিতে ইসরাইলি সরকার অধিকৃত পশ্চিম তীরে ভূমি নিবন্ধন ও বেসামরিক নিয়ন্ত্রণে ব্যাপক পরিবর্তনের অনুমোদন দেয়। এই পদক্ষেপকে ফিলিস্তিনিরা অসলো চুক্তির লঙ্ঘন এবং কার্যত দখলদারিত্বকে এগিয়ে নেওয়ার চেষ্টা বলে অভিহিত করেছে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

মধ্যপ্রাচ্য ক্ষমতাধরদের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র হওয়া উচিত নয়: জিনপিং

ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ ইসরাইলের জন্য বুমেরাং হতে পারে কেন

গাজা ও লেবানন পরিস্থিতি নিয়ে অনুভূতিহীন হয়ে পড়েছে বিশ্ব: ইরান

ইসরাইলের রাজনৈতিক গতিপথ বদলে দেওয়ার ঐতিহাসিক সুযোগ আরব জোটের

‘কয়েক দিনের মধ্যেই ইরানে পরমাণু হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র’

চীন নীতি নিয়ে হোঁচট খাচ্ছে যুক্তরাজ্য, সতর্ক করলেন এমপিরা

সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি

সবচেয়ে খারাপ পরিস্থিতির শঙ্কায় সতর্ক অবস্থানে উপসাগরীয় দেশগুলো

টানা ১০ দিনের ধ্বংসযজ্ঞ শেষে হেবরন ছাড়ল ইসরাইলি বাহিনী

ফ্রি প্যালেস্টাইন কনসার্ট শেষ করলেন শিল্পী ম্যাকলমোর