হোম > বিশ্ব

ইরান নিয়ে চীনের কাছ থেকে কী আদায় করতে পারলেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

চীন সফর শেষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে সাহায্য করতে চাপ দিতে পারেন বলে জোরালো প্রত্যাশা ছিল।

চীন ইরানের ঘনিষ্ঠ কূটনৈতিক অংশীদার এবং দেশটির তেলের শীর্ষ ক্রেতা। কিন্তু এখন পর্যন্ত উভয় পক্ষের দেওয়া তথ্য থেকে বোঝা যাচ্ছে যে, এই আলোচনা ইরান নিয়ে বেইজিংয়ের অবস্থানে কোনো পরিবর্তন আনেনি।

বৃহস্পতিবার শি জিনপিংয়ের সঙ্গে প্রথম দফা আলোচনার পর ট্রাম্প ফক্স নিউজকে বলেন, চীনা নেতা এই সংঘাত সমাধানে সাহায্যের প্রস্তাব দিয়েছেন। যদিও বৃহস্পতিবার এনবিসি নিউজকে দেওয়া এক পৃথক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র চীনের সাহায্য চায়নি।

আলোচনার বিষয়ে হোয়াইট হাউসের প্রকাশ করা বিবরণীতে বলা হয়, দুই দেশ এই বিষয়ে একমত হয়েছে যে, হরমুজ প্রণালি অবশ্যই খোলা রাখতে হবে এবং ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।

হোয়াইট হাউসের বিবরণীতে আরো বলা হয়, শি জিনপিং প্রণালিটির সামরিকীকরণ এবং শুল্ক আরোপের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে চীনের বিরোধিতার বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন।’ এতে আরো ইঙ্গিত দেওয়া হয়েছে যে চীন যুক্তরাষ্ট্র থেকে তেল কিনবে।

শান্তি আলোচনা সহজতর করতে সাধ্যমতো সবকিছু করার প্রতিশ্রুতি এরআগে কয়েকবার দিয়েছে চীন। গত মাসে শি জিনপিং প্রণালিটিতে ‘স্বাভাবিক চলাচল বজায় রাখার’ আহ্বান জানিয়েছিলেন। বৃহস্পতিবারের আলোচনা নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে হরমুজ প্রণালিতে টোল আরোপের কোনো উল্লেখ ছিল না।

শি জিনপিং ইরানিদের প্রভাবিত করবেন কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ‘দেখুন, তিনি বন্দুক নিয়ে আসছেন না... গুলি করতে করতে আসছেন না। তিনি খুবই ভালো আচরণ করছেন।’

এর কয়েক ঘণ্টা পর, স্থানীয় সময় শুক্রবার সকালে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে বেইজিংয়ের অবস্থানের ধারাবাহিকতার ইঙ্গিত দেয়। বিবৃতিতে বলা হয়, ‘ইরান পরিস্থিতি নিয়ে চীনের অবস্থান খুবই স্পষ্ট।’

ট্রাম্প-শি জিনপিং আলোচনার ফলে ইরান সংঘাতের ওপর কোনো প্রভাব পড়বে কিনা, তা এখনো স্পষ্ট নয়। আপাতত, বেইজিং মূলত তার বিদ্যমান অবস্থানই পুনর্ব্যক্ত করেছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: সিএনএন

আরএ

তুরস্ক-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে উদ্বেগে নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চেষ্টায় কাতার, সৌদি ও পাকিস্তান

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

গাজায় বিশ্বকাপ দেখানো ত্রাণ কর্মকর্তাকে হত্যা করল ইসরাইল

এরদোয়ানের পিস্তল নিয়ে মধুর সমস্যায় ন্যাটো নেতারা

তীব্র গরমে জার্মানিতে ৫ হাজার মানুষের মৃত্যু

সৌদি থেকে আমিরাতে বন্ধ অর্থ স্থানান্তর, নতুন তিক্ততার শঙ্কা

গাজা ইস্যুতে ক্ষমা চাইলেন যুক্তরাজ্যের সম্ভাব্য প্রধানমন্ত্রী বার্নহ্যাম

খামেনির দাফন অনুষ্ঠানে অংশ নেন সাড়ে ৪ কোটি মানুষ

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম