হোম > বিশ্ব

সর্বোচ্চ প্রাণহানি ঘটাতে তারা বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করছে: ইরান

আমার দেশ অনলাইন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করার অভিযোগ তুলেছেন।

এক্সে দেওয়া এক পোস্টে বাঘাই বলেন, ‘আমাদের জনগণকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, কারণ আগ্রাসীরা ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকা এবং এমন সব স্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে যেখানে তারা মনে করে সর্বোচ্চ ভোগান্তি ও প্রাণহানি ঘটানো সম্ভব।’

গত শনিবার ইরানের একটি বালিকা বিদ্যালয়ে হামলায় ১৬০ জনের বেশি মানুষ নিহত হওয়ার বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ‘বিষয়টি তদন্ত করছে’, তবে যুক্তরাষ্ট্র ‘কখনোই বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় না’।

পোস্টে তিনি লেখেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে এই নৃশংস, অকারণ এবং সম্পূর্ণ অযৌক্তিক আগ্রাসন কেবল যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়।

এর অভিঘাত বৈশ্বিক বাজারেও ছড়িয়ে পড়েছে— জ্বালানির দাম বাড়াচ্ছে, মুদ্রাবাজারকে অস্থিতিশীল করছে এবং বিশ্বজুড়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ক্ষয় করছে। কিন্তু আমাদের ইরানিদের জন্য এর মূল্য আরো অনেক বেশি।’

ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

বার্ড ফ্লুতে অ্যান্টার্কটিক দ্বীপে ১৩ হাজারের বেশি সিল শাবকের মৃত্যু

সীমান্তে কাঁটাতারের বেড়া কীভাবে দেওয়া হবে

যুক্তরাজ্যে ভাগ্য নির্ধারণী নির্বাচনে জয় চাইছেন স্টারমারের প্রতিদ্বন্দ্বী

ক্ষেপণাস্ত্র শুধু ছোড়ার জন্য, আলোচনার জন্য নয়: ইরান

মস্কোতে ইউক্রেনের ‘বৃহৎ’ ড্রোন হামলা

একতরফা যুদ্ধবিরতি মেনে নেবে না হিজবুল্লাহ

ওয়াশিংটনের পক্ষ থেকে বড় প্রতিশ্রুতি ইরানকে

ইরান চুক্তির সমালোচনাকারীরা হিংসুটে, বাজে অথবা বোকা: ট্রাম্প

আইনজীবীর সঙ্গে ইমরানের বৈঠক নিশ্চিতের নির্দেশ ইসলামাবাদ হাইকোর্টের