হোম > বিশ্ব

হরমুজ প্রণালি বন্ধের চেষ্টা করলেই ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র

জেডি ভ্যান্স

আল-জাজিরা

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফাইল ছবি

ইরান হরমুজ প্রণালি বন্ধের চেষ্টা করলে মার্কিন সামরিক বাহিনী কঠোর জবাব দেবে বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

গতকাল বুধবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই কড়া বার্তা দেন।

ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যদি এই প্রণালি বন্ধের চেষ্টা করে, মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। এটাই চূড়ান্ত কথা।

তিনি পূর্ববর্তী একটি সমঝোতার বিষয় উল্লেখ করে বলেন, আমাদের মধ্যে মূল চুক্তিটি ছিল এমন—আপনারা যদি জাহাজে হামলা চালানো বন্ধ করেন, আমরা আমাদের অবরোধ তুলে নেব। কিন্তু আপনারা যদি জাহাজে গুলি বা হামলা চালিয়ে যান, আমরাও পাল্টা আঘাত করব।

গত রাতে ঘটে যাওয়া একটি হামলার দিকে ইঙ্গিত করে ভ্যান্স ইরানকে সতর্ক করে বলেন, তারা চাইলে এই নিয়ম মেনে চলতে পারে, অথবা গত রাতে যা ঘটেছে ঠিক একই পরিস্থিতির মুখোমুখি হতে পারে। যতক্ষণ না তারা সেই নৌপথ উন্মুক্ত করছে এবং জাহাজে হামলা চালানো বন্ধ করছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ব্যবস্থা ক্রমাগত চলতেই থাকবে।

এএম

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের চাপ, ইইউর দিকে ঝুঁকছে আইসল্যান্ড

ইরানকে ঠেকাতে নতুন জোটের উদ্যোগ ইসরাইলের

নেপালে ভয়াবহ বন্যায় নিখোঁজ প্রায় ২ হাজার

নেপালের ভয়াবহ বন্যার আগাম পূর্বাভাস দেওয়া কঠিন ছিল

নেপালের বন্যায় নিখোঁজ বিদেশির সংখ্যা বেড়ে ৫৭৫

স্কুলে হামলার কথা ‘ভুলবে না, ক্ষমাও করবে না’ ইরান: আরাগচি

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯

এক মাসে রেকর্ড ১৫.৪ ট্রিলিয়ন ইয়েন ব্যয় করেছে জাপান, কারণ কী

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে কিনা, জানাল সৌদি আরব

চার মাসের মাথায় ফের সরকারে ফেরার বার্তা মমতার