হোম > বিশ্ব

ইরানের বিরুদ্ধে ২০ গুণ বেশি শক্তি দিয়ে পাল্টা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, ইরান যদি হরমুজ প্রণালিতে কোনো জাহাজে হামলা করে, তাহলে যুক্তরাষ্ট্র তার জবাবে ২০ গুণ বেশি শক্তি দিয়ে পাল্টা হামলা চালাবে।

তিনি আরো বলেন, এখন থেকে এটাই হবে নিয়ম—ইরান যতটা হামলা করবে, যুক্তরাষ্ট্র তার ২০ গুণ বেশি জোরালোভাবে পাল্টা আঘাত করবে।

একই সঙ্গে সংঘাত ও উত্তেজনার অবসানে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা ‘সময়ের অপচয়’ বলেও মন্তব্য করেছেন তিনি। তার দাবি, ইরান চুক্তির যোগ্য কি না তা নিয়েই সন্দেহ রয়েছে তার।

স্থানীয় সময় বুধবার রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। এমনকি এ সময় তিনি আবারও দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই জয়ী হয়েছে।

ট্রাম্প বলেন, ‘ইরানের হাতে খুব বেশি কিছু অবশিষ্ট নেই। তারা একটি চুক্তি করতে চায়। কিন্তু তারা চুক্তির যোগ্য কি না, কিংবা চুক্তি মেনে চলবে কি না, তা নিয়ে আমার সন্দেহ আছে।’

ইরান যদি সত্যিই চুক্তি করতে চায়, তাহলে তারা কেন বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে তারা কিছুটা উন্মাদ। তাদের আচরণও তেমনই মনে হচ্ছে। তারা কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তবে তারা খুব করেই একটি চুক্তি করতে চায়।’

তিনি আরো বলেন, ‘আমরা তাদের ওপর খুব কঠোর হামলা চালিয়েছি। তারা যতবার আমাদের ওপর হামলা চালাবে, আমরা তার জবাবে ২০ গুণ বেশি শক্তি দিয়ে হামলা চালাব।’

যুক্তরাষ্ট্র কি আবারও ইরানে পূর্ণমাত্রার সামরিক সংঘাতে জড়াচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি জানি না। আমাদের জয়ের অনেক উপায় আছে। তবে সামরিকভাবে আমরা ইতোমধ্যেই জয়ী হয়েছি।’

সূত্র: আলজাজিরা

আরএ

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের চাপ, ইইউর দিকে ঝুঁকছে আইসল্যান্ড

ইরানকে ঠেকাতে নতুন জোটের উদ্যোগ ইসরাইলের

নেপালে ভয়াবহ বন্যায় নিখোঁজ প্রায় ২ হাজার

নেপালের ভয়াবহ বন্যার আগাম পূর্বাভাস দেওয়া কঠিন ছিল

নেপালের বন্যায় নিখোঁজ বিদেশির সংখ্যা বেড়ে ৫৭৫

স্কুলে হামলার কথা ‘ভুলবে না, ক্ষমাও করবে না’ ইরান: আরাগচি

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯

এক মাসে রেকর্ড ১৫.৪ ট্রিলিয়ন ইয়েন ব্যয় করেছে জাপান, কারণ কী

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে কিনা, জানাল সৌদি আরব

চার মাসের মাথায় ফের সরকারে ফেরার বার্তা মমতার