হোম > বিশ্ব

ট্রাম্পকে নোবেল দিতে সমর্থন দিলেন যেসব নেতা

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত

বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তিচুক্তিতে মধ্যস্থতা করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত করার পক্ষে সমর্থন করবে বলে জানিয়েছেন আফ্রিকার কয়েকটি দেশের নেতারা।

বুধবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে তারা একথা জানান। মার্কিন প্রেসিডেন্ট নিজেই এ বৈঠক আয়োজন করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন- লাইবেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ বোয়াকাই, গ্যাবন, গিনি বিসাউ, সেনেগাল ও মৌরিতানিয়ার নেতারা।

এর আগে গত ২২ জুন নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করবে বলে এক্স-এ এক পোস্টে জানিয়েছিল পাকিস্তান সরকার। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতায় সহায়তার ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকার জন্য এ পরিকল্পনার কথা জানায় ইসলামাবাদ।

এদিকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিতে সুপারিশ করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, সোমবার (৭ জুলাই) হোয়াইট হাউসে নৈশভোজের সময় নোবেল শান্তি পুরস্কারের সুপারিশপত্রের একটি কপি ট্রাম্পকে হস্তান্তর করেন নেতানিয়াহু।

মধ্যপ্রাচ্যে জুনের মধ্যে ৪৫ মিলিয়ন মানুষ খাদ্য সংকটে পড়তে পারে

স্টারলিংকের কয়েকশত ডিভাইস জব্দ ইরানে, ব্যবহারে কঠোর শাস্তির হুমকি

আইসিই হেফাজতে মৃত্যু মার্কিন স্পেশাল ফোর্সে কাজ করা আফগান নাগরিকের

ঈদুল ফিতরেও বন্ধ থাকছে আল-আকসা, ইসরাইলের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া

হত্যার দাবির মধ্যেই লারিজানির হাতে লেখা নোট প্রকাশ, যা লেখা আছে

ড্রোন হামলার কারণে সংযুক্ত আরব আমিরাতের শাহ গ্যাস ফিল্ডের কার্যক্রম স্থগিত

হরমুজ প্রণালীর সংকটের জন্য দায়ী যুক্তরাষ্ট্র–ইসরাইল: ইরান

কে এই আলী লারিজানি?

লেবাননে যুদ্ধ তীব্রতর, প্রাণহানি ও বাস্তুচ্যুতি বাড়ায় জাতিসংঘের উদ্বেগ

ইরানের নেতাদের ‘খুঁজে খুঁজে নির্মূল করা’ অব্যাহত রাখবে ইসরাইল