হোম > বিশ্ব

ট্রাম্পের রোববারের কর্মসূচিতে নেই ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের সূচি

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আজ রোববার চুক্তি স্বাক্ষর হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভার্চুয়াল বৈঠকে ইলেকট্রনিক পদ্ধতিতে সমঝোতা স্মারক (এমওইউ) সই করার কথা রয়েছে। তবে রোববারের জন্য ট্রাম্পের প্রকাশিত কর্মসূচিতে কোনো স্বাক্ষর অনুষ্ঠানের উল্লেখ নেই।

প্রস্তাবিত এই সমঝোতা স্মারককে একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। তার দাবি, এ চুক্তি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে। তিনি যুক্তি দিয়েছেন যে তেহরান এখন আর পারমাণবিক অস্ত্র অর্জনে আগ্রহী নয়।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে সম্পাদিত চুক্তির কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘তার চুক্তিটি ছিল পারমাণবিক অস্ত্র অর্জনের একটি সহজ ও মসৃণ পথ। আর আমার চুক্তিটি তার সম্পূর্ণ বিপরীত।’ ট্রাম্পের দাবি, নতুন চুক্তিটি হবে আগের চেয়ে আরো শক্তিশালী।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

তীব্র অর্থ সংকটে ইসরাইলের সেনাবাহিনী, নিরাপত্তা নিয়ে শঙ্কা

ভারতের আসামে ২৭ বাংলাদেশি আটক

ভেজাল মদপানে নাইজেরিয়ায় ৪৯ জনের মৃত্যু, অসুস্থ ১৭০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রথম মাসেই মধ্যপ্রাচ্যের ক্ষতি ১৫ হাজার কোটি ডলার

পবিত্র মক্কাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে সৌদি: হুথি

হরমুজে সেনা পাঠানোর সিদ্ধান্ত বাতিল করল দক্ষিণ কোরিয়া

যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

হরমুজে টোগোর পতাকাবাহী জাহাজে ইরানের হামলা

যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন প্রেসিডেন্টসহ ইরানের শীর্ষ কর্মকর্তারা

মাত্র ৫ মিনিটে ভারতের ৮০ কর্মী ছাঁটাই করল মার্কিন প্রতিষ্ঠান