হোম > বিশ্ব

বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি যুক্তরাষ্ট্রের ‘বেপরোয়া’ ভাবের প্রকাশ: ইরানের প্রেসিডেন্ট

আমার দেশ অনলাইন

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে ‘নিশ্চহ্ন’ করে দেয়ার হুমকি যুক্তরাষ্ট্রের ‘বেপরোয়া’ মনোভাবের প্রকাশ।

তিনি আরো বলেছেন, ইরানের ওপর হামলাকারী রাষ্ট্রসমূহ ছাড়া সবার জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ‘কোনো হুমকি ছাড়া’ নৌ চলাচলের পথটি খুলে দেওয়া না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ‘ধ্বংস’ করে দেবে।

শনিবার গ্রিনিচ মান সময় ২৩ টা ৪৪ মিনিট অর্থাৎ বাংলাদেশ সময় রোববার পৌনে ছয়টার দিকে শেয়ার করা পোস্টে ট্রাম্প বলেন, “যদি ইরান ঠিক এই মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে খুলে না দেয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে আঘাত হেনে সেগুলোকে নিশ্চিহ্ন করে দেবে। “এবং শুরুটা হবে সবচেয়ে বড়টি দিয়ে!” যোগ করেন তিনি।

জবাবে তেহরান জানিয়েছে, তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট গালফ দেশের জ্বালানি স্থাপনায় হামলা করবে ইরান।

দেশটির পার্লামেন্টের স্পিকার হুশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি হামলা করে, তাহলে গালফ অঞ্চলের দেশগুলোর জরুরি অবকাঠামোতে ‘অপূরণীয় ধ্বংসযজ্ঞ’ চালানো হবে।

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা