হোম > বিশ্ব

ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে বললেন ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করা। সেইসঙ্গে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি মেনে নিতে কিয়েভকে পরামর্শ দিয়েছেন তিনি। রোববার ওয়াশিংটনে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ট্রাম্প বলেন, শুক্রবার তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ‘সৌহার্দ্যপূর্ণ’ বৈঠক করেছেন। তবে কিয়েভকে পুরো দনবাস অঞ্চল মস্কোর কাছে ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করেছেন, এমন প্রতিবেদন অস্বীকার করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘না, আমরা কখনো এ বিষয় নিয়ে আলোচনা করিনি। তাদের (ইউক্রেনের) উচিত যুদ্ধরেখার যেখানে এখন তারা আছে, সেখানেই থেমে যাওয়া।’

ট্রাম্প আরো বলেন, ‘দনবাস অঞ্চলের প্রায় ৭৮ শতাংশ এলাকা ইতোমধ্যেই রাশিয়া নিয়ন্ত্রণে নিয়েছে। ইউক্রেন চাইলে পরে কোনো সময় এ বিষয়ে আলোচনা করতে পারে, কিন্তু এখন সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে যুদ্ধ থামানো।’

২০১৪ সাল থেকে দনেৎস্ক এবং লুহানস্ককে ঘিরে থাকা দনবাস অঞ্চলটি সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মস্কো ক্রিমিয়া দখলের পর রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা একে স্বাধীন প্রজাতন্ত্র ঘোষণা করে।

রাশিয়ার বাহিনী পরবর্তীতে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ‘বিশেষ অভিযান’ শুরু করার পর বেশিরভাগ এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

আরএ

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন