হোম > বিশ্ব

ঘাঁটিতে ইরানি হামলার ৩০ ঘণ্টা তথ্য গোপনের অভিযোগ

আমার দেশ অনলাইন

ডিয়েগো গার্সিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে দ্রুত জনগণকে জানাতে ব্যর্থ হওয়ায় গত রাতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। হামলার চেষ্টার ৩০ ঘণ্টারও বেশি সময় পর সরকার অবশেষে ডিয়েগো গার্সিয়ায় ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা স্বীকার করেছে। তাও কেবল মার্কিন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করার পরেই জানানো হয়। 

ডিয়েগো গার্সিয়া ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিটিশ-মার্কিন যৌথ সামরিক ঘাঁটি। এটি ব্রিটিশ ভারত মহাসাগরীয় অঞ্চলের অংশ। মূলত যুক্তরাজ্য থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদি ইজারায় দেওয়া হয়েছে। 

কেমি ব্যাডেনক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘ঘটনা ধামাচাপা দেওয়ার সংস্কৃতি’ ধরে রাখার অভিযোগ করেছেন এবং সরকার কেন আগে জনগণকে জানায়নি তার ব্যাখ্যা দিতে আহ্বান জানিয়েছেন। কেমি ব্যাডেনক যুক্তরাজ্যের একজন বিশিষ্ট কনজারভেটিভ পার্টির রাজনীতিবিদ।

তিনি বর্তমানে কনজারভেটিভ পার্টি এবং বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের নভেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে তিনি ঋষি সুনাকের স্থলাভিষিক্ত হয়ে দলের নেতৃত্ব গ্রহণ করেন।

ডেইলি মেইলের জন্য লেখা এক নিবন্ধে কনজারভেটিভি এই নেত্রী বলেছেন, লেবার সরকারের গোপনীয়তাই সব বলে দেয়। তারা খারাপ খবরের মুখোমুখি হওয়ার চেয়ে তা লুকাতেই বেশি পছন্দ করে।

তিনি আলো বলেন, অবশ্যই প্রকৃত জাতীয় নিরাপত্তার বিষয়গুলো গোপন রাখা উচিত। কিন্তু এর বাইরে গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ সম্পর্কে সংসদ এবং জনসাধারণকে অবশ্যই জানাতে হবে।

গত বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার ভোর ২টার মধ্যে ইরান চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত মার্কিন-যুক্তরাজ্য ডিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটিতে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ডিয়েগো গার্সিয়া ইরান থেকে ২ হাজার ৩৬০ মাইল দূরে অবস্থিত এবং তবে কোনো ক্ষেপণাস্ত্রই তার লক্ষ্যে আঘাত হানতে পারেনি। একটি ক্ষেপণাস্ত্র একটি মার্কিন যুদ্ধজাহাজ ভূপাতিত করে আর অন্যটি ১ হাজার ৯৯০ মাইল পথ পাড়ি দিয়ে সমুদ্রে পড়ে যায়।

হামলার প্রথম প্রতিবেদনটি শনিবার যুক্তরাজ্যের সময় রাত ১২টা ২০ মিনিটে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত হয়। এ ঘটনার ঘটার প্রায় ২৪ ঘণ্টা পর তা প্রকাশ পায়। যুক্তরাজ্যের সময় রাত ২টা ১৫ মিনিটে সিএনএন আরো বিস্তারিত তথ্যসহ এটি নিশ্চিত করে এবং উভয় সংবাদমাধ্যমই একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দেয়। অবশেষে শনিবার সকালে সরকার এই হামলার চেষ্টার বিষয়টি নিশ্চিত করে, যা ঘটনাটি ঘটার ৩০ ঘণ্টারও বেশি সময় পর।

ব্যাডেনক বলেছেন, এটি লেবার সরকারের ‘ঘটনা ধামাচাপা দেওয়ার সংস্কৃতি এবং সত্যকে বোঝার সমস্যা’ । তিনি আরো বলেন, এই হামলার চেষ্টার খবর আমাদের সরকার স্বীকার করার অনেক আগেই যুক্তরাষ্ট্রে পৌঁছে গিয়েছিল এবং মার্কিন কর্মকর্তারা সেটি নিশ্চিত করেছিলেন।

কিন্তু সরকারের একটি সূত্র বলেছে, এটি একজন টোরি (কনজারভেটিভ পার্টি) নেতার আরো একটি মরিয়া চেষ্টা। তিনি এই সংকটের প্রতিটি পর্যায়ে বারবার ভুল করেছেন।

শত্রু মোকাবিলায় নতুন নির্দেশনা ইরানের সর্বোচ্চ নেতার

ভিয়েনার সরকারি স্কুলগুলোতে মুসলিম শিক্ষার্থীর সংখ্যা অর্ধেকে পৌঁছেছে

২০২৬ বিশ্বকাপের জন্য ইরানকে শুভকামনা জানালেন ফিফা সভাপতি

মালয়েশিয়ায় এক বছরে দেড় হাজারের বেশি মানুষের ইসলাম গ্রহণ

যুদ্ধের কারণে বিশ্ব এক বিলিয়ন ব্যারেল তেল থেকে বঞ্চিত: আরামকো

হরমুজে সমস্যায় পড়বে কারা, জানাল ইরান

নির্বাচনে কেন বিজেপিকে প্রত্যাখ্যান করল তামিলনাড়ু

১৬ বছরের অরবান যুগের অবসান, হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী পিটার মাজিয়ার

কাতার উপকূলে জাহাজে ক্ষেপণাস্ত্রের আঘাত

যেভাবে জেনারেলদের প্রতি আস্থা হারালেন চীনা প্রেসিডেন্ট