হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্র বলেছে আলোচনা হয়েছে, ইরানের না: স্বাগত জানালো যুক্তরাজ্য

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইরানে মধ্যে ফলপ্রসূ আলোচনাকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য। কারণ লন্ডন চায়, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমে আসুক এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হোক।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের একজন মুখপাত্র সোমবার এ খবর জানান।

এর আগে আজ ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, তেহরানের সঙ্গে ‘অত্যন্ত ফলপ্রসূ’ আলোচনার পর তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিতের নির্দেশ দিয়েছেন।

কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের এমন কোনো আলোচনা হয়নি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমাতে ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন। এটি তার হামলার জন্য সময়ক্ষেপণেরও একটি কৌশল।

এটিকে স্টারমারের মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘আমরা সব সময় বলে এসেছি, যুদ্ধের দ্রুত সমাধান হওয়া বিশ্ব স্বার্থে জরুরি। বিশেষ করে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হওয়া প্রয়োজন।’

সূত্র: রয়টার্স

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান