হোম > বিশ্ব

ইরানে বড় ধরনের বিজয় অর্জন করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে বড় ধরনের বিজয় অর্জন করছে যুক্তরাষ্ট্র। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ইসরাইলের সঙ্গে যৌথ হামলায় যুক্তরাষ্ট্র সুবিধাজনক অবস্থানে রয়েছে।

ট্রাম্প আরো বলেন, ‘আপনারা খুব, খুব শিগগিরই সেই পরিশ্রমের ফল দেখতে পাবেন।’

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে ভেনেজুয়েলার বিরুদ্ধে জয়লাভ করেছি, যারা এখন আমাদের সাথে যৌথভাবে লাখ লাখ ব্যারেল জ্বালানি তেল উৎপাদনে সক্রিয়ভাবে কাজ করছে’।

ইরানের বিরুদ্ধে চলমান সর্বাত্মক সামরিক আগ্রাসন ও বিমান হামলা নিয়ে নিজের পরবর্তী লক্ষ্য ও আশাবাদ ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন যে ‘একইভাবে আমরা ইরানের মাটিতেও অত্যন্ত বড় ধরনের বিজয় অর্জন করছি’। তিনি ইঙ্গিত দিয়েছেন যে পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর ধারাবাহিক অভিযান তেহরানকে চূড়ান্তভাবে নতি স্বীকার করতে বাধ্য করবে।

সূত্র: আল জাজিরা

আরএ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস

আসামে চরম দুর্দশায় উচ্ছেদের শিকার হাজারো বাঙালি মুসলিম

ওয়াশিংটন সম্মেলনের আগে এআই নিয়ে সংলাপে বসবে যুক্তরাষ্ট্র-চীন

রাশিয়ার নির্বাচনে পুতিনের দল পেল রেকর্ড আসন, আরো শক্ত হলো ক্ষমতার নিয়ন্ত্রণ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১১ দিনের মধ্যে সর্বনিম্ন

আমি আমার সন্তানদের হারিয়েছি, আবারো অনাগত সন্তান হারানোর ভয়ে আছি

হুথিদের থেকে কয়েকটি স্থান পুনর্দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

সিঙ্গাপুরে বই পড়লে অর্থ দিচ্ছে সরকার, পাঠাভ্যাসে উৎসাহিত করার উদ্যোগ

পারিবারিক নির্যাতনের শিকার গর্ভবতী নারীর সংখ্যা বাড়ছে

তীব্র মানসিক অসুস্থতায় আক্রান্তদের মৃত্যুর ঝুঁকি বেশি