হোম > বিশ্ব

প্রশান্ত মহাসাগরে নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৪

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম) মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে এই হামলার কথা ঘোষণা করে। সেইসঙ্গে একটি ভিডিও প্রকাশ করে সেন্টকম।

ভিডিওতে দেখা যায় আউটবোর্ড ইঞ্জিনযুক্ত নৌকা ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়ে বিশাল এক অগ্নিগোলকে পরিণত হয়েছে।

লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ানে মার্কিন সামরিক অভিযানের দায়িত্বে থাকা সাউথকম দাবি করেছে, নিহত চারজনই ‘মাদক সন্ত্রাসী’ ছিল, কিন্তু তাদের দাবির সমর্থনে কোনো প্রমাণ দেয়নি তারা।

সাউথকম জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই প্রাণঘাতী হামলা চালানো হয়। তাদের দাবি, ‘জাহাজটি পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের পথ ধরে চলাচল করছিল এবং মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল’।

পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ানের আন্তর্জাতিক জলসীমায় জাহাজে হামলায় সেপ্টেম্বরের শুরু থেকে এ পর্যন্ত ১৭৫ জন নিহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

ইয়েমেনে এক সপ্তাহে হতাহত প্রায় ৩ হাজার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কলকাতা পুলিশে মুসলিম কর্মীদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা জারি বিজেপি সরকারের

অ্যানিমেটেড মানচিত্রে ফিলিস্তিনে ইসরাইলি বসতি বিস্তারের চিত্র

পবিত্র কাবায় বৃষ্টিতে ভিজে নামাজ আদায় মুসল্লিদের

মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

আরো কয়েকটি দ্বীপের নিয়ন্ত্রণ নিলেন হুথি বিদ্রোহীরা

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে নতুন প্রস্তাব নিয়ে বিতর্ক

গাজায় ইসরাইলি অপরাধে মার্কিন মদত বন্ধের দাবি রাশিদা তালিবের

গাজার শিক্ষাব্যবস্থা ইউনেস্কোর কাছে হস্তান্তরের পরিকল্পনা নেই: জাতিসংঘ

গাজার যুদ্ধ যেভাবে বদলে দিয়েছে ফিলিস্তিনি পুরুষদের জীবন