হোম > বিশ্ব

হার্ভার্ডের তহবিল কাটছাঁটে ট্রাম্পের সিদ্ধান্ত বাতিল করল আদালত

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থ তহবিল কাঁটছাটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। স্থানীয় সময় বুধবার বিচারক অ্যালিসন বুরোস এ রায় দেন। খবরবিবিসির

আদালত বলছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের স্বাধীন মত প্রকাশের অধিকার লঙ্ঘন করেছে। রায়ে বলা হয়, প্রায় ২ বিলিয়ন ডলার গবেষণা তহবিল স্থগিত করতে ট্রাম্প প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছিল তা বেআইনি।

বিচারক এই স্থগিতাদেশ শুধু বাতিলই করেননি, বরং সরকার যেন অনুদানের অর্থ আটকে না রাখে, সেই বিষয়েও নিষেধাজ্ঞা জারি করেছেন।

এই রায় হার্ভার্ডের জন্য একটি বড় আইনি জয়। তবে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে হোয়াইট হাউজ। বিচারককে একজন ‘অ্যাকিভিস্ট’ বলে অভিহিত করেছে ট্রাম্প প্রশাসন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে নিযুক্ত হন বুরোস।

গত এপ্রিলে তহবিল স্থগিত করে ট্রাম্প প্রশাসন। হার্ভার্ডের বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষ, উগ্রপন্থি বাম মতাদর্শ এবং জাতিগত পক্ষপাতের অভিযোগ এনেছিল প্রশাসন।

তবে বিচারক বারোজ তার রায়ে বলেন, হার্ভার্ডে ইহুদি-বিদ্বেষের উপস্থিতি থাকলেও এটি তহবিল বাতিলের আসল কারণ ছিল না। তিনি মনে করেন, সরকার নিজস্ব সিদ্ধান্ত চাপিয়ে দিতে এই ইস্যুটিকে ব্যবহার করেছে।

আরএ

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা