হোম > বিশ্ব > আমেরিকা

ইরানে সপ্তাহব্যাপী হামলার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত।

ইরানে কয়েক সপ্তাহব্যাপী হামলার প্রস্তুতি তিচ্ছে আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি হামলার নিদের্শ দেন, সেক্ষেত্রে ইরানের বিরুদ্ধে যাতে সপ্তাহব্যাপী হামলা অব্যাহত রাখতে পারে সে প্রস্তুতি নিয়েছে আমেরিকার সেনাবাহিনী।

যদি হামলা শুরু হয় তবে তা মধ্যপ্রাচ্যে দুই দেশের মধ্যে সংঘাত অনেক বেশি গুরুতর হবে। আমেরিকার দুই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। আমেরিকার এমন পরিকল্পনা সংবেদনশীল হওয়ায় ওই কর্মকর্তারা নাম প্রকাশ করতে অসম্মতি জানিয়েছেন।

ট্রাম্প এ অঞ্চলে সামরিক বাহিনী মোতায়েনের পর নতুন করে সামরিক অভিযানের আশঙ্কা তৈরি হয়েছে। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনীতি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে গত সপ্তাহে ওমানে আমেরিকা ও ইরানের কূটনীতিকরা আলোচনায় বসেছিলেন।

আমেরিকার কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন, পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরেককটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে, যেখানে যুদ্ধবিমান, যুদ্ধ সরঞ্জামসহ হাজার হাজার সেনা মোতায়েন করেছে।

শুক্রবার উত্তর ক্যারোলিনার একটি ঘাঁটিতে আমেরিকার সেনাদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে ‘চুক্তি’ করা কঠিন হয়ে পড়েছে। ট্রাম্প আরো বলেন, কখনো কখনো ভীতি তৈরি করতে হয়। সত্যি বলতে, পরিস্থিতি সামাল দিতে এটাই একমাত্র উপায়।

দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের প্রস্তুতি সম্পর্কে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, ইরানের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সব বিকল্প খোলা আছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডে পৌঁছাল ইরানের প্রতিনিধিদল

ট্রাম্পকে কাতারের উপহার দেওয়া বিমান ঘিরে তীব্র বিতর্ক, সমালোচনার ঝড়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড

কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বিমান উন্মোচন করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র নয়, ইরান হতাশার মধ্যে রয়েছে: ট্রাম্প

ট্রাম্পের মন্তব্যে বিস্মিত মেলোনি, দিলেন কড়া জবাব

স্বর্ণের দামে বড় পতন

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, আতঙ্কে দিগ্বিদিক ছুটলেন পথচারীরা

সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় তেহরানের অর্থনৈতিক জয়