হোম > বিশ্ব > এশিয়া

ফিলিপাইনে ফেরি ডুবে নিহত ১৫, বহু যাত্রী নিখোঁজ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে ৩৩২ জন যাত্রী এবং ২৭ জন ক্রুসহ একটি ফেরি ডুবে গেছে। সোমবার (২৬ জানুয়ারি) ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এছাড়া কমপক্ষে ৪৩ জন নিখোঁজ রয়েছেন। খবর জানিয়েছে আল জাজিরা।

ফিলিপাইন কোস্টগার্ডের ডুবুরিরা জীবিত অবস্থায় ১৩৮ জন যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। বাসিলানের মেয়র আরসিনা লাজা কাথিং নানোহ এবং কোস্টগার্ডের বাসিলান শাখার বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ১৮ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

প্রশাসনসূত্রে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত ফেরি ‘ত্রিশা কেরস্টিন ৩’ স্থানীয় সময় ভোরে বাসিলানের জাম্বোয়াঙ্গা শহর থেকে মিন্দানাও প্রদেশের জোলো দ্বীপের উদ্দেশে রওনা দেয়। কিন্তু যাত্রার কিছুক্ষণের মধ্যেই ফেরিটি ডুবে যায়। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।

দুর্যোগ মোকাবিলা দপ্তরের মুখপাত্র রোনালিন পেরেজ জানিয়েছেন, আপাতত তারা মূলত যাত্রীদের উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করতে মনোযোগ দিচ্ছেন। উদ্ধার তৎপরতাকে আরও গতিশীল করতে মিন্দানাও প্রাদেশিক প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ চলছে।

এসআর

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ

মাদক সেবনে বাধা দেওয়ায় সপরিবারে হত্যা, গ্রেপ্তার ২

আমরা ভালো ক্রিকেট খেলিনি : শান্ত

‘হানি ট্র্যাপ’কাণ্ড: বদলি পাঁচলাইশের ওসি জাহেদুল

১০ মাসে রাকসুর বরাদ্দ ৯১ লাখ, উত্তোলন ৬৩ লাখ

পেট কাটা গলিত লাশটি বিডিআর সদস্য নজরুলের, দাবি স্বজনদের

‘প্রবাসী কার্ড’ উদ্বোধনের তারিখ পরিবর্তন

দুশ্চিন্তায় হোটেল মালিকরা

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ