হোম > বিশ্ব > ইউরোপ

মুনাফাখোরদের ওপর কর বসাচ্ছে ফ্রান্স

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যকার যুদ্ধের কারণে জ্বালানির দাম বৃদ্ধির সুযোগে যেসব কোম্পানি অতিরিক্ত বা অপ্রত্যাশিত মুনাফা করেছে, তাদের ওপর অতিরিক্ত কর আরোপের বিষয়টি বিবেচনা করছে ফ্রান্স সরকার।

ফ্রান্সের অর্থমন্ত্রী রোল্যান্ড লেসকিউর এই ইঙ্গিত দিয়েছেন।

ফ্রান্সের ‘সুদ রেডিও’-কে দেওয়া এক সাক্ষাৎকারে লেসকিউর বলেন, ‘যদি এমন কিছু সুনির্দিষ্ট কোম্পানি থাকে যারা এই পরিস্থিতিতে ব্যতিক্রমী বা বিপুল পরিমাণ মুনাফা করেছে, তবে আমরা তাদের ওপর অতিরিক্ত কর আরোপ করতে পারি। আমি বিষয়টি এভাবেই বলব। তবে এই বিষয়ে চূড়ান্ত বিতর্ক বা আলোচনাটি আগামী শরৎকালে (ফল সিজন) অনুষ্ঠিত হবে।’

গত ফেব্রুয়ারির শেষের দিকে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফ্রান্সের বেশ কয়েকজন বিরোধীদলীয় রাজনীতিবিদ ‘টোটালএনার্জিস’-এর মতো জ্বালানি বা তেল কোম্পানিগুলোর ওপর এই ধরনের ‘উইন্ডফল ট্যাক্স’ বা অতিরিক্ত কর আরোপের পক্ষে জোরালো দাবি জানিয়ে আসছেন।

শান্তিকালীন সময়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহনের মাধ্যম ছিল হরমুজ প্রণালি। ইরানের পক্ষ থেকে এই হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর থেকে পুরো ইউরোপজুড়ে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে।

জ্বালানি তেল ও খাদ্যের ক্রমবর্ধমান মূল্যের কারণে ফ্রান্সের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের সাধারণ পরিবার এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দিতে বিপুল অঙ্কের অভ্যন্তরীণ আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করতে বাধ্য হয়েছে ফ্রান্স সরকার।

সূত্র: আল-জাজিরা

এএম

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ