হোম > বিশ্ব > ইউরোপ

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব এখনো পর্যালোচনা করা হচ্ছে: ইরান

আমার দেশ অনলাইন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব এখনও পর্যালোচনা করছে ইরান এবং এ বিষয়ে নিজেদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নির্ধারণে কাজ চলছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমে প্রকাশিত বক্তব্যে বাঘাই বলেন, ওয়াশিংটনের নতুন প্রস্তাব নিয়ে তেহরান গভীরভাবে বিবেচনা করছে এবং জাতীয় স্বার্থের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

একই সঙ্গে তিনি গত রাতে ইরানে হামলার প্রসঙ্গ টেনে অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। বাঘাইয়ের দাবি, মার্কিন পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতাকে আরো ঝুঁকির মুখে ফেলেছে।

তিনি আরো বলেন, ইরানের সশস্ত্র বাহিনী পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং যেকোনো ধরনের আগ্রাসন বা দুঃসাহসিক পদক্ষেপের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তেহরানের এই অবস্থান মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে কূটনৈতিক অনিশ্চয়তা তৈরি করেছে, যেখানে একদিকে আলোচনার সম্ভাবনা থাকলেও অন্যদিকে সামরিক সংঘাতের ঝুঁকিও বহাল রয়েছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

জার্মানিতে জেন-জি বিক্ষোভে উগ্রপন্থিদের অনুপ্রবেশের অভিযোগ সরকারের

ফ্রি প্যালেস্টাইন কনসার্ট শেষ করলেন শিল্পী ম্যাকলমোর

রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপে সাইবার হামলা

তুরস্ক সফরে গিয়ে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র সাদিক খান

ইতালিতে সরকারের সামরিক ব্যয় কমিয়ে জনসেবায় বিনিয়োগের দাবি

ইরান যুদ্ধের প্রভাব, তলানিতে জার্মানির গ্যাসের মজুত

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ৫৬৫

ফ্রান্সে আবারও লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

জার্মানিতে জেন-জিদের বিক্ষোভে সহিংসতা, দোকানপাটে লুটপাট

নেদারল্যান্ডসের উপকূলে রাবারের নৌকা থেকে ৩৮ জন উদ্ধার