হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সংবেদনশীল অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরান কূটনীতি

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার হওয়ার সাথে সাথে তেহরানে কাতারি প্রতিনিধি দলের উপস্থিতি বর্তমান মুহূর্তটি কতটা গুরুত্বপূর্ণ তা প্রমাণ করে।

কাতার ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক আবদুল্লাহ বান্দর আল-এতাইবি এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আল-এতাইবি উল্লেখ করেন, প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তানের পাশাপাশি কাতারের সম্পৃক্ততা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ বেশ কিছু `কেন্দ্রীয় প্রশ্নের কোনো স্পষ্ট প্রক্রিয়া এখনও বাকি রয়ে গেছে’।

তিনি প্রশ্ন তোলেন, `হরমুজ প্রণালির কী হবে? ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সীমা কতটুকু? এবং কীভাবে উত্তেজনা প্রশমনকে প্রয়োগযোগ্য গ্যারান্টির সাথে যুক্ত করা যেতে পারে?’

আল-এতাইবি বলেন, ‘ঠিক এখানেই কাতারের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, ‘এটি পাকিস্তানের মধ্যস্থতাকে প্রতিস্থাপন করে না, বরং বিশ্বাসের জায়গা প্রসারিত করে এবং যোগাযোগের মাধ্যমগুলোকে ভেঙে পড়া থেকে রক্ষা করার সহায়ক হিসেবে কাজ করে।’

তিনি আরো বলেন, ‘আমরা একটি নাজুক মুহূর্তের মুখোমুখি দাঁড়িয়ে আছি, হয় একটি প্রাথমিক চুক্তি যা সব পক্ষকে নিজেদের ভাবমূর্তি রক্ষা করে একটি রাজনৈতিক পথ উন্মুক্ত করার সুযোগ দেবে, অথবা এমন একটি ব্যর্থতা যা বিজয়ের বিবরণকে আরো বড় ধরনের উত্তেজনার দিকে নিয়ে যাবে।’

সূত্র: আল-জাজিরা

এএম

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইসরাইলি সেনার কারাদণ্ড

সব দেশ ট্রাম্পের বশ্যতা মেনেছে, ব্যতিক্রম শুধু ইরান

গাজায় ইসরাইলি হামলায় একই পরিবারের ৪ জন নিহত

মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

কুয়েতে ইরানের হামলায় পুড়ল যুক্তরাষ্ট্রের সরবরাহ কেন্দ্র

ইরানের শিপিং নেটওয়ার্কের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

চুক্তি না হলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে সপ্তম দফায় ইরানের হামলা

ট্রাম্পের দৃষ্টি কেন ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে

ফিলিস্তিনি চিকিৎসককে অবিলম্বে মুক্তির দাবি মার্কিন আইনপ্রণেতার