হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলি হামলায় কমিউনিটি কিচেনের ৩ কর্মীসহ নিহত ৮

আমার দেশ অনলাইন

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে একটি কমিউনিটি কিচেনে কাজ করা তিন কর্মীও রয়েছেন।

রোববার দেইর আল-বালাহে চালানো হামলায় একটি কমিউনিটি কিচেন লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে সেখানে কর্মরত তিনজন নিহত হন। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য খাদ্য সহায়তা প্রস্তুত ও বিতরণের কাজ করতেন তারা।

এ ছাড়া গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এবং উত্তরাঞ্চলের বেইত লাহিয়াতেও পৃথক হামলায় আরো কয়েকজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক হিন্দ খুদারি জানিয়েছেন, চলমান হামলার কারণে বিভিন্ন এলাকায় আতঙ্ক ও মানবিক সংকট আরো তীব্র হয়ে উঠেছে। নিরাপদ আশ্রয় ও খাদ্যের সংকটে ভুগছেন হাজারো মানুষ।

দীর্ঘদিন ধরে চলা সংঘাতে গাজার বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতাল, আশ্রয়কেন্দ্র ও ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী বিভিন্ন স্থাপনাও হামলার ঝুঁকিতে রয়েছে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

আইনসভায় বিল দেরিতে আসায় ডেপুটি স্পিকারের অসন্তোষ

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গঠিত, সভাপতি আখতারুজ্জামান মিয়া

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরাই: টিআইবি

২৬ দিন সাগরে ভেসে থাকা নৌকায় ৮০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধ দোকানিকে মারধর, থানায় অভিযোগ

বই পড়ার অভ্যাসই তৈরি করতে পারে ধৈর্যশীল ও মানবিক জাতি: জুবাইদা রহমান