হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কাতার-পাকিস্তানের মধ্যস্থতায় নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান: আরাগচি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তাদের মাধ্যমে বিভিন্ন ধারণা ও প্রস্তাব তেহরানের কাছে পৌঁছানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। খবর আলজাজিরার।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার ফলে নতুন কিছু প্রস্তাব সামনে এসেছে। এসব প্রস্তাব বর্তমানে পর্যালোচনা করছে ইরান।

তবে নতুন প্রস্তাব এলেও তেহরানের মূল অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলে স্পষ্ট করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘আমাদের কিছু নির্দিষ্ট দাবি রয়েছে। এসব দাবি বাস্তবায়ন করতে হবে। আমাদের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।’

কুয়েতে ইরানি ড্রোন হামলায় নিহত দুই ইতালীয় নাগরিক

মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি পেল স্পেসএক্স, রাতের আকাশ নিয়ে উদ্বেগ

ইয়েমেনে সংঘাতে প্রাণহানি ২ হাজার ছাড়াল, ঘরছাড়া ৩ লাখ ৬৪ হাজার মানুষ

দক্ষিণ কোরিয়াকে ইরানের সতর্কবার্তা

বাসিজ বাহিনীর সক্ষমতা পুরোপুরি কাজে লাগাতে বললেন মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে এককভাবে হামলা চালাতে প্রস্তুত ইসরাইল

হরমুজে ইরানের অনুমতি ছাড়া চলাচল, মাইনে আঘাতে জ্বলল দুই ট্যাংকার

ক্ষুধায়-তৃষ্ণায় পথেই মায়ের মৃত্যু, ৯০ বছরেও ভাগ্য ফেরেনি ফিলিস্তিনি শাম্মার

ইসরাইলি হামলায় হামাসের শিক্ষামন্ত্রী নিহত

‘ইরানের পরমাণু কর্মসূচি অপ্রতিরোধ্য’