হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানকে আইএইএর প্রশ্নের জবাব দিতে বলল যুক্তরাষ্ট্র

আলজাজিরা

ছবি: সংগৃহীত

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) উত্থাপিত প্রশ্নের জবাব দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেছেন, পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের বিষয়ে আইএইএর সঙ্গে সহযোগিতা না করে অন্য দেশকে দোষারোপ করছে তেহরান। সংস্থাটির চাওয়া তথ্য ও স্থাপনায় প্রবেশের সুযোগও দিচ্ছে না ইরান।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বক্তব্য দেওয়ার সময় ওয়াল্টজ এসব অভিযোগ করেন। তিনি বলেন, ইরানকে অন্য দেশের বিরুদ্ধে অভিযোগ না তুলে আইএইএর সঙ্গে সহযোগিতা করতে হবে।

বৈঠকে ইরানের প্রতিনিধিদলকে সরাসরি উদ্দেশ করে ওয়াল্টজ বলেন, ‘আপনাদের মিথ্যাচার এখানে কোনো কাজে আসবে না।’

তিনি আরো বলেন, ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কাজ করবে।

মাইক ওয়াল্টজ বলেন, আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের কাছে ‘ভাষণ নয়, জবাব’ চেয়েছেন।

তবে একই বৈঠকে গ্রোসি জানান, ২০২৫ সালের জুনে সামরিক হামলার কারণে ইরানে পরিদর্শন কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছিল আইএইএ। নিরাপত্তার কারণে সংস্থাটির কর্মীদেরও ইরান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।

গ্রোসি বলেন, ইরান আগে আইএইএর পরিদর্শকদের ইসফাহানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছিল। কিন্তু হামলা শুরু হওয়ায় পরিদর্শকদের পক্ষে ওই স্থাপনায় যাওয়া সম্ভব হয়নি।

আইএইএর মহাপরিচালক আরো বলেন, ২০২৫ সালের জুনের পর থেকে ২০২৫ ও ২০২৬ সালের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো মেরামত বা পুনর্নির্মাণের কোনো তৎপরতা তাদের নজরে আসেনি। তবে স্থাপনাগুলোর বর্তমান অবস্থা নিশ্চিতভাবে জানতে সরেজমিন পরিদর্শন প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

এএম

পরমাণু বোমা তৈরির অনুমতি দিতে সর্বোচ্চ নেতার প্রতি ইরানি আইনপ্রণেতার আহ্বান

মক্কায় হুথিদের ছোড়া ড্রোন ভূপাতিত করার দাবি

নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ল কট্টরপন্থি ইহুদি দল

ইসরাইলে ১০টি সামরিক কার্গো বিমান পাঠাল যুক্তরাষ্ট্র

নেতানিয়াহুর চেয়ে আইজেনকটের সরকারকে কম খারাপ মনে করছেন ফিলিস্তিনিরা

মার্কিন অবরোধকে ‘সম্মিলিত শাস্তি’ বলল ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন আড়াল করার চেষ্টা করছে জাতিসংঘ

ওমান উপকূলে হরমুজ প্রণালিতে জাহাজে আগুন

ইরান-ইউক্রেন যুদ্ধের তথ্য ফাঁসের অভিযোগ মার্কিন জেনারেলের বিরুদ্ধে

ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ‘হাস্যকর ও বিপজ্জনক’: কাতার