হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

২৩ বছরের দখলদারিত্বের অবসানে ইরাকে ৪ দিনের সাধারণ ছুটি

আমার দেশ অনলাইন

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। মার্কিন বাহিনীর যুদ্ধ ও লজিস্টিক সহায়তায় নিয়োজিত ‘সব সদস্য দেশটি ছেড়ে গেছেন। এই উপলক্ষ্যে আগামীকাল বুধবার থেকে পরবর্তী শনিবার পর্যন্ত চারদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

‘ইরাকের সার্বভৌমত্ব দিবস’ উপলক্ষে এই ছুটি ঘোষণা করা হয়েছে। গত সপ্তাহে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি মন্ত্রণালয়, সরকারি সংস্থা এবং প্রাদেশিক কর্তৃপক্ষগুলোকে ‘ইরাকি সার্বভৌমত্ব দিবস’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে সরকারি মিডিয়া সেলের সঙ্গে সমন্বয় করার নির্দেশ দেন।

এসব কর্মসূচির মধ্যে সরকারি ও জনসাধারণের প্রতিষ্ঠানগুলোতে অনুষ্ঠানের আয়োজন করে ইরাকের শহীদ ও নিহতদের স্মরণ করা এবং ‘জাতীয় সার্বভৌমত্ব দিবস’ লেখা ব্যাজ পরার ব্যবস্থা রয়েছে। এসব ব্যাজে ইরাকের মানচিত্র অথবা দেশটির জাতীয় পতাকার রং থাকবে।

সূত্র: ইরাকি নিউজ ও ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ)

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

তেল পাচারের অভিযোগে ইরাকের ৯ নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত

যুদ্ধ নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতিতে থাকতে রাজি নয় ইরান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টি কীভাবে দেখছে ইরান