হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলে জড়ো করা হচ্ছে মার্কিন অস্ত্রবাহী বিমান

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় জার্মানির সামরিক ঘাঁটি থেকে গোলাবারুদ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কার্গো বা মালবাহী বিমান তেল আবিবে অবতরণ করেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরাইলের ‘চ্যানেল ১৩’।

ইসরাইলি এই সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরুর প্রস্তুতির অংশ হিসেবে এই গোলাবারুদ সরবরাহ করা হয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে সামরিক সরঞ্জামবাহী একাধিক কার্গো বিমান দেশটিতে পৌঁছেছে, যা সেনাবাহিনীর ‘অপারেশনাল প্রস্তুতি’ জোরদারে ব্যবহৃত হবে।

এদিকে, হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, ‘তারা ভাবছে আমি ক্লান্ত বা বিরক্ত হয়ে যাব কিংবা চাপে পড়ব। কিন্তু এখানে কোনো চাপই নেই। আমরা পূর্ণাঙ্গ বিজয় অর্জন করতে যাচ্ছি।’

তিনি অভিযোগ করেন, দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছানোর কাছাকাছি গেলেও ইরানের নেতারা ‘মন পরিবর্তন’ করে ফেলেন। মূলত মার্কিন দাবি পূরণে ইরানি সামরিক বাহিনীর অসম্মতির কারণেই এমনটা ঘটছে।

ট্রাম্প মন্তব্য করেছেন, যুদ্ধবিরতিটি এখন ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে।

তিনি বলেন, ‘আমি বলব যুদ্ধবিরতিটি এখন লাইফ সাপোর্টে রয়েছে।’

অন্যদিকে, ট্রাম্পের এই অসন্তুষ্টিতে ইরানের সামরিক বাহিনী মোটেও চিন্তিত নয় বলে ইঙ্গিত দিয়েছে। ইরানি সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এক্স-এ লিখেছেন, ‘ইরানে কেউই ট্রাম্পকে খুশি করার জন্য পরিকল্পনা করছে না। আলোচনাকারী দলকে এমন পরিকল্পনা করতে হবে যা কেবল ইরানের অধিকারকে সম্মান জানায়, আর ট্রাম্প এতে অসন্তুষ্ট হলেই স্বাভাবিকভাবে তা বেশি ভালো হবে।’

সূত্র: আল-জাজিরা, সিএনএন

এএম

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গঠিত, সভাপতি আখতারুজ্জামান মিয়া

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরাই: টিআইবি

২৬ দিন সাগরে ভেসে থাকা নৌকায় ৮০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধ দোকানিকে মারধর, থানায় অভিযোগ

বই পড়ার অভ্যাসই তৈরি করতে পারে ধৈর্যশীল ও মানবিক জাতি: জুবাইদা রহমান

পানি বাড়াতে আকাশে অভিযান মালয়েশিয়ার, শুরু ৩ দিনের ক্লাউড সিডিং