হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের ফের আহ্বান ট্রাম্পের

আমার দেশ অনলাইন

ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম অবিলম্বে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর অথবা কোনো গ্রহণযোগ্য স্থানে ধ্বংস করার দাবি পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, ইরানের এই সমৃদ্ধ ইউরেনিয়াম (যাকে তিনি ‘পারমাণবিক ধূলিকণা’ হিসেবে অভিহিত করেছেন) ধ্বংস জন্য যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা উচিত, অথবা কোনো গ্রহণযোগ্য স্থানে ধ্বংস করা উচিত।

তার দেওয়া বক্তব্য অনুযায়ী, এই প্রক্রিয়াটি দুটি উপায়ে সম্পন্ন হতে পারে:

এক .যুক্তরাষ্ট্রে হস্তান্তর: সমৃদ্ধ ইউরেনিয়াম অবিলম্বে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা যেতে পারে, যা দেশে এনে সম্পূর্ণভাবে ধ্বংস করা হবে।

দুই. যৌথ ও সমন্বিত ধ্বংস প্রক্রিয়া: অথবা বিকল্প হিসেবে, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সাথে যৌথভাবে ও সমন্বয়ের মাধ্যমে এটি ইরানের নিজস্ব কোনো স্থানে বা অন্য কোনো গ্রহণযোগ্য স্থানে ধ্বংস করা যেতে পারে।

তবে ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ইউরেনিয়াম ধ্বংসের এই পুরো প্রক্রিয়া এবং ঘটনার সত্যতা নিশ্চিত করতে সাক্ষী হিসেবে পারমাণবিক শক্তি কমিশন (আইএইএ) বা এর সমতুল্য কোনো আন্তর্জাতিক সংস্থাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।

সূত্র: আল-জাজিরা

সরকারের অদক্ষতা ও অনিয়মের মাশুল দিতে হচ্ছে জনগণকে: এমপি বুলবুল

প্রযুক্তির সহায়তায় ‘বি কোম্পানি’র কথিত চাঁদাবাজ গ্রেপ্তার

ইরানের জ্বালানি স্থাপনায় ফের হামলার হুমকি ইসরাইলের

আসামি বহনকারী পুলিশের পিকআপ উল্টে কনস্টেবল নিহত

প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করতে চায় বাংলাদেশ-চীন

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর পরিকল্পনা কী, জামায়াত এমপির প্রশ্নে যা বললেন মন্ত্রী

তিন বছরে বন্ধ হয়েছে চার শতাধিক পোশাক কারখানা, সংসদে বাণিজ্যমন্ত্রী

সিরাজগঞ্জে আদালতের হাজতখানা থেকে লাফিয়ে আসামির পলায়ন

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

বাসের ধাক্কায় সাদুল্লাপুর কলেজের হিসাবরক্ষক নিহত