হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সোমবার রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা

আল-জাজিরা

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে, যা আগামী ১২ অক্টোবর বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ৩টা (আন্তর্জাতিক সময় রাত ৯টা) পর্যন্ত কার্যকর থাকবে।

রোববার সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জারি করা নোটিস টু এয়ার মিশনস (নোটাম) থেকে এ তথ্য জানা গেছে।

নোটাম হলো পাইলট ও সংশ্লিষ্ট কর্মীদের জন্য জারি করা আনুষ্ঠানিক সতর্কবার্তা। এতে আগে থেকে জানা ছিল না, এমন সময়সংবেদনশীল তথ্য জানানো হয়।

তবে বিমানবন্দর বন্ধ রাখার মেয়াদ বাড়ানোর বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

রিয়াদে হুথিদের সর্বশেষ হামলার পর বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এ কারণে সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, গতকাল বিমানবন্দরের ১৫৫টি আগমনী ও ১৬১টি বহির্গামী ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া ২২২টি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণে দেরি হয়েছে।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী সব ফ্লাইট অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে অথবা বাতিল করা হয়েছে। একপর্যায়ে বিমানবন্দরের ওপর দিয়ে শুধু একটি হেলিকপ্টারকে চক্কর দিতে দেখা যায়।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে সৌদি আরবের চারজন, বাংলাদেশের দুজন এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন। এ হামলায় আহত হয়েছেন ৩০৯ জন।

চলতি সপ্তাহে বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এটি তৃতীয় হামলা। এর আগে গত বৃহস্পতিবার এবং চলতি সপ্তাহের আরো কয়েকটি সময়ে হুথিদের হামলার কারণে বেশ কয়েকটি বিমান সংস্থা সৌদি আরবের রাজধানীতে তাদের ফ্লাইট স্থগিত বা বাতিল করেছে। সর্বশেষ হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং ফ্লাইটগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

এএম

গাজা যুদ্ধ বদলে দিয়েছে বিশ্বরাজনীতির সমীকরণ

ইসরাইলের প্রতি অসন্তোষ বাড়ছে জর্ডানে

ফিলিস্তিনে নির্বাচন ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর

বছর পার হলেও গাজায় শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ ট্রাম্পের ‘শান্তি বোর্ড’

হুথিদের অবরোধে ধুঁকছে তাইজের হাসপাতাল, মানবিক বিপর্যয়ের শঙ্কা

দুই লাখ বছরের অজানা ইতিহাসের সন্ধান, আলউলায় প্রাচীন সভ্যতার নিদর্শন

বিশ্ব চিকিৎসা সমিতি থেকে ইসরাইলকে বহিষ্কারের দাবি

ইরান যুদ্ধে ট্রাম্পের জড়ানোর পক্ষে সাফাই গাইলেন রুবিও, পাল্টা হুঁশিয়ারি দিল তেহরান

রিয়াদ বিমানবন্দরে হামলা, নিন্দা জানাল জাতিসংঘ ও কয়েকটি দেশ

রিয়াদ বিমানবন্দরে হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলল জিসিসি