হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিল ইইউ

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানায় ইইউর পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাস।

ইরানের সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের নির্বিচারে হত্যা ও তাদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালানোর ঘটনায় তেহরানের প্রতি শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে ইইউ।

বৃহস্পতিবার এ ইস্যুতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ’র সদস্যরাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ছিল। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে আইআরজিসিকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে উল্লেখ করে কাজা কালাস বলেন, ‘কোনো প্রকার দমন-পীড়নকে ছাড় দেওয়া ইইউ’র নীতিবিরুদ্ধ। যে সরকার নিজের ক্ষমতা ধরে রাখতে নিজেদের হাজার হাজার মানুষকে হত্যা করে, সেই সরকার আসলে নিজের অজান্তে নিজের কবর খোঁড়ে।’

গত সপ্তাহে ফ্রান্স এবং ইতালি এ সংক্রান্ত প্রস্তাবে সমর্থন দিয়েছে বলে জানা গেছে।

নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইল ইইউ’র বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে এএফপিকে তিনি বলেন, ‘সম্প্রতি ইরানে আমরা যে রক্তপাত আমরা দেখলাম, তার প্রতিবাদ হিসেবে আমরা এ পদক্ষেপ নিয়েছি। আন্দোলন দমনের নামে যে নিষ্ঠুরতা তেহরান দেখিয়েছে, তা সহ্যের অতীত।’

ইরানের চিরশত্রু ইসরাইল এ পদক্ষেপের জন্য ইইউ-কে স্বাগত জানিয়েছে। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘ইউরোপের এ পদক্ষেপ ঐতিহাসিক।’

ইসরাইলের সরকারের অপর এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, ইইউ’র এ নিষেধাজ্ঞার ফরে আইআরজিসি সদস্যদের বিচারের মুখোমুখি দাঁড় করানো সহজ হবে।

পরমাণু অস্ত্র তৈরির বিষয়ে যা জানাল ইরান

তুরস্কের আকাশসীমায় চতুর্থ ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত করল ন্যাটো

ইরান যুদ্ধে সামরিক লক্ষ্য অর্জনই প্রধান উদ্দেশ্য: রুবিও

ইরানি রাষ্ট্রদূত লেবানন ছাড়বেন না: তেহরান

লেবাননে মানবিক সংকট: তিন সপ্তাহে ২০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত

২৪ ঘণ্টায় ১১ ক্ষেপণাস্ত্র ও ২৭ ড্রোন প্রতিহত করেছে আমিরাত

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ এগিয়ে নিতে চীন যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

হরমুজে জাহাজ চলাচলে নিয়ন্ত্রণ ও টোল আদায়ে নতুন ব্যবস্থা আনছে ইরান

কুয়েতের পানি শোধনাগারে হামলার জন্য ইসরাইলকে দায়ী করল ইরান

মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরাইলি কর্মকর্তাদের বাসভবনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা ইরানের