হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান–যুক্তরাষ্ট্রের পূর্ণ শান্তিচুক্তির সম্ভাবনা ক্ষীণ, দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিই ভরসা

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা পুরোপুরি শান্তিচুক্তিতে পৌঁছাবে—এমন সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন কূটনীতিক ও মিডল ইস্ট ইনস্টিটিউটের ফেলো অ্যালান আয়ার।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সংঘাত শেষ হলেও মধ্যপ্রাচ্যে প্রকৃত শান্তি ফিরে আসার সম্ভাবনা নেই। তার মতে, সর্বোচ্চ যে ফলাফল আশা করা যায়, তা হলো একটি ‘দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি’।

আয়ার বলেন, ‘ইরান দুবার হামলার শিকার হয়েছে। তারা মনে করে, ইসরাইল সরকারকে উৎখাত করতে চায় এবং যুক্তরাষ্ট্রও একই লক্ষ্য অনুসরণ করছে। তাই এখানে শান্তি আসবে না।’

তিনি আরও বলেন, ইরান এখনো যুদ্ধ প্রস্তুত অবস্থায় থাকবে, নিজেদের সামরিক শক্তি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠন করবে এবং ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করতে পারে, যা যুদ্ধের আগে তাদের নীতি ছিল না।

তার ভাষায়, আগে ইরানকে ‘নিউক্লিয়ার হেজিং স্টেট’ হিসেবে বিবেচনা করা হতো, অর্থাৎ তারা পারমাণবিক অস্ত্র তৈরি না করলেও সক্ষমতা ধরে রাখার কৌশল অনুসরণ করত। কিন্তু যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান সেই হিসাব বদলে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বিশ্লেষকদের মতে, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে, যেখানে পূর্ণ শান্তিচুক্তির চেয়ে অনিশ্চিত কিন্তু স্থিতিশীল যুদ্ধবিরতিই বেশি বাস্তবসম্মত বিকল্প হিসেবে দেখা হচ্ছে।

এসআর

নেপালে বন্যায় টিকে থাকা সবুজ বাড়ি: অলৌকিক-ভাইরাল ও বন্যা-প্রতিরোধী!

হাইটেক পার্কের প্রতিষ্ঠানের বিদেশি অর্থ পরিশোধে ছাড়

হাম উপসর্গে আরো তিনজনের মৃত্যু, নতুন রোগী ১০৪৪

যুক্তরাজ্যে মোহন ভগবতের অনুষ্ঠান বর্জনের আহ্বান প্রবাসী সংগঠনগুলোর

ঢাকা-চট্টগ্রাম লংমার্চে কুমিল্লার পথসভায় ব্যাপক জনসমাগমের প্রস্তুতি

প্রবাসীদের পাসপোর্ট ও শ্রমিক সমস্যা নিয়ে মালয়েশিয়া হাইকমিশনে অধ্যাপক মুজিবুর রহমান

নেপালে বন্যার তাণ্ডবের পর ধ্বংসস্তূপে আশার আলো

শ্রীমঙ্গলে ডাম্পট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালক নিহত

হরমুজ এড়িয়ে জ্বালানি পরিবহনে নতুন পথ, গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিরিয়া

মাত্র ২০০ টাকার কারেন্ট জাল নিয়ে যুবক খুন, গ্রেপ্তার ৫