হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পারমাণবিক ইস্যুত কোনো ছাড় নয়, আলোচনার আগে দাবি পূরণের শর্ত ইরানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই বলেছেন, তেহরানের প্রতি ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি বা সুর উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। তিনি একে ইরানের ক্রমবর্ধমান শক্তির লক্ষণ হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যেকোনো আলোচনার আগে দেশটির দাবিগুলো পূরণ হতে হবে।

শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই জানান, তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের একটি চিঠি পেয়েছেন এবং তা পর্যালোচনা করেছেন, তবে এখনো কোনো উত্তর দেননি।

তিনি বলেন, ‘তাদের সুর পুরোপুরি বদলে গেছে। এটি একটি অত্যন্ত ইতিবাচক লক্ষণ যে, ইরানি জাতি তাদের বিজয় ও কর্তৃত্ব সুসংহত করতে পেরেছে।’

রেজাই জানান, ইরানের পারমাণবিক নীতি পরিবর্তনের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে তিনি যোগ করেন, ইরানের দাবিগুলো পূরণ হলে তেহরান এ বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, ইরান গুরুত্বের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু নিজেদের জাতীয় অধিকারের প্রশ্নে কোনো আপস করবে না।

এমন এক সময়ে এই মন্তব্য এলো, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। জানা গেছে, জে ডি ভ্যান্সের চিঠিতে আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানানো হয়েছে। তবে চিঠির বিষয়বস্তু এখনো প্রকাশ করা হয়নি।

সূত্র: ডন

আরএ

ইসরাইলে ‘জায়নবাদী সরকার’ গঠনে ৪ শর্ত দিলেন আইজেনকোট

আরবরা শত্রু এবং ফিলিস্তিনের ভূমি ইহুদিদের—প্রশিক্ষণে মগজ ধোলাই হয় ইসরাইলি সেনাদের

ইসরাইলকে ভোট দিয়েছে ইসরাইলিরা, ব্যালটে কেন ছিল না গাজা

বেদুইন নারীদের ভোটে সাফল্য আরব দলগুলোর

ইয়েমেনে নতুন করে যুদ্ধে বাস্তুচ্যুত ৩ লাখ, ঝুঁকিতে ৬১০০ অন্তঃসত্ত্বা নারী

ইরান যুদ্ধ থেকে ফায়দা লুটছে তেল কোম্পানিগুলো: স্যান্ডার্স

স্থিতিশীল ইয়েমেন ছাড়া আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয়

হুথিদের হেফাজতে জাতিসংঘের কর্মীর মৃত্যুতে ক্ষুব্ধ গুতেরেস

ইরান চুক্তি করতে চায়, আলোচনা ভালো চলছে: ট্রাম্প

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর সঙ্গে জোটের আহ্বান ইসরাইলিদের