হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

রয়টার্স

ছবি : রয়টার্স

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত নিহত হয়েছেন।

বুধবার ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর আব্বাস ও বুশেহরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহতরা ছিলেন ইরানের বিমান ও নৌবাহিনীর সদস্য।

এদিকে, যুক্তরাষ্ট্রের ‘দুঃসাহসিকতা’র সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি। তিনি গাল্ফ অঞ্চলে পুনরায় অস্থিরতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন।

সামাজিক মাধ্যম এক্স-এ নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বেলায়েতি লিখেছেন, যুক্তরাষ্ট্র-ইরানের সমঝোতা স্মারক ভঙ্গে ট্রাম্পের মৌখিক সম্মতি এই অঞ্চলকে আরো একবার আগুনের দিকে ঠেলে দিয়েছে।

তিনি লেখেন, আমরা আগেই সতর্ক করে দিয়েছিলাম যে এই অঞ্চল ছোট দেশগুলো রাজনৈতিক জুয়া খেলার কোনো জায়গা নয় এবং আমরা এটা বারবার দেখিয়েছি যে দুঃসাহসিকতার তাৎক্ষণিক সমুচিত জবাব দেওয়া হয়েছে।

এএম

সৌদির তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে হামলার দাবি হুথিদের

মক্কার নিরাপত্তায় সৌদির পাশে মালয়েশিয়া

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে বেইজিংয়ের সঙ্গে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র

ইয়েমেনের সঙ্গে এখনই সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র

গাজায় ধসের ঝুঁকিতে প্রায় ২ হাজার ভবন, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

গাজায় ভবন ধসে নিহত বেড়ে ২০, ধ্বংসস্তূপে শতাধিক নিখোঁজ

মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরীক্ষার মুখে বৈশ্বিক অর্থনীতি

গাজায় ভবন ধসে নিহত ১১, ধ্বংসস্তূপের নিচে শতাধিক মানুষ

সৌদি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের