গাজা উপত্যকার কাছে সামরিক ঘাঁটি নির্মাণ করছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ ইসরাইলের রেইম সামরিক ঘাঁটির কাছে এবং গাজা উপত্যকা ঘিরে থাকা বেড়ার নিকটবর্তী এলাকায় এই ঘাঁটি নির্মাণ করা হচ্ছে।
সংবাদমাধ্যম ইসরাইল হায়োমের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। প্রতিবেদন অনুসারে, এই স্থাপনা ওই এলাকায় কর্মরত আন্তর্জাতিক সংস্থা এবং কর্মীদের জন্য একটি সামরিক ও বেসামরিক সদর দপ্তর হিসেবে কাজ করবে।
এতে আরো বলা হয়, এই ঘাঁটি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করতে ব্যবহৃত হতে পারে।
তবে এই নির্মাণ প্রকল্প সম্পর্কে মার্কিন বা ইসরাইলি কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে মিডল ইস্ট আই।
আরএ