হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইন্দোনেশিয়াসহ ৫ মুসলিম দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাই, তিউনিসিয়া ও তুরস্কে যিলহজ মাসের শুরু এবং ঈদুল আযহার উদযাপনের তারিখ ঘোষণা করেছে।

ইন্দোনেশিয়া জানিয়েছে, দেশটিতে ১৮ মে থেকে যিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

একই ঘোষণা দিয়েছে মালয়েশিয়াও। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮ মে হবে যিলহজের প্রথম দিন এবং ২৭ মে উদযাপিত হবে ঈদুল আজহা।

অন্যদিকে ব্রুনাই জানিয়েছে, দেশটিতে যিলহজের চাঁদ দেখা যায়নি। ফলে ১৮ মে যিলকদ মাসের শেষ দিন হিসেবে গণ্য হবে এবং ১৯ মে মঙ্গলবার থেকে যিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী দেশটিতে ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আজহা উদযাপিত হবে।

এদিকে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। দেশ দুটি নিশ্চিত করেছে, আগামী ২৭ মে তাদের দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

এদিকে উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি মুসলিম দেশও শিগগিরই যিলহজ মাসের চাঁদ দেখার ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: গালফ নিউজ

স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরাই: টিআইবি

২৬ দিন সাগরে ভেসে থাকা নৌকায় ৮০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধ দোকানিকে মারধর, থানায় অভিযোগ

বই পড়ার অভ্যাসই তৈরি করতে পারে ধৈর্যশীল ও মানবিক জাতি: জুবাইদা রহমান

পানি বাড়াতে আকাশে অভিযান মালয়েশিয়ার, শুরু ৩ দিনের ক্লাউড সিডিং

বৃষ্টি বেড়ে দিনের ভ্যাপসা গরম কমেছে, আরো কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন: নরসিংদীর সেই মাদরাসা শিক্ষক আজীবন বহিষ্কার

জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর

এসএসসি ও দাখিল ভোকেশনালের রেজিস্ট্রেশন শুরু