হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি তেল পাইপলাইনে হামলা নিয়ে ইরানকে দায়ী করলেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

২০২৫ সালের ১৮ই নভেম্বর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত।

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলার জন্য ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই হামলার পেছনে ইরানের জড়িত থাকার সম্ভাবনাই বেশি। খবর আলজাজিরার।

আয়ারল্যান্ডে এক সংবাদ সম্মেলনে সৌদি আরবের তেল সরবরাহের গুরুত্বপূর্ণ এই পাইপলাইনে হামলার জন্য ইরান দায়ী কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘সম্ভবত, তারাই দায়ী।’

হামলার প্রসঙ্গে ট্রাম্প হুথিদের সঙ্গেও যোগাযোগের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, হুথিরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে যাওয়ার আগে তাদের জানিয়ে দেয়। ট্রাম্পের ভাষায়, ‘তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে। তারা আমাদের বিরুদ্ধে লড়াই করতে অপেক্ষা করে না, বরং আমাদের জানিয়ে দেয়।’

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথাও তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, সৌদি যুবরাজ তার ভালো বন্ধু এবং ‘সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।’

এমএমআর

অভিশংসনের মুখে হেগসেথ, পাশে দাঁড়ালেন ট্রাম্প ও রুবিও

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের সাত শর্ত

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে আবারও হামলা

শীতে জমে শিশুদের মৃত্যু দেখার অপেক্ষায় কি বিশ্ব বসে আছে—প্রশ্ন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের

ইরানের জাতীয় স্বার্থের সঙ্গে কোনো আপস নয়: বাঘাই

গাজায় ২৫০ বিদেশি সেনা মোতায়েনের অনুমোদন ইসরাইলের, থাকছে যেসব দেশ

কপ-৩১ সম্মেলনে বিদ্যুৎ ব্যবহারে জোর দিচ্ছে তুরস্ক

“মার্কিন ইহুদিদের ‘স্বর্ণযুগ’ শেষ”

হরমুজ পুনরায় খুলে দিতে ইরানের ২ দিনের প্রস্তাবে কী আছে

ইসরাইলের ‘চিরস্থায়ী যুদ্ধে’ জড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মার্কিনিরা