হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরাইলি হামলায় আরো ৪ জন নিহত

আমার দেশ অনলাইন

ছবি: আল-জাজিরা

দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর পৃথক হামলায় অন্তত চারজন নিহত হয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, আদশিত শহরের ইয়াসিন পোলট্রি ফার্ম লক্ষ্য করে চালানো একটি বিমান হামলায় খামারের মালিক ইমাদ আহমদ ইয়াসিন নিহত হন। অন্যদিকে, হাবোশ শহরের আল-শরিফা এলাকায় নিজের বাড়ির সামনে ড্রোন হামলার শিকার হয়ে ওসামা হাসান আল-খালেদ নামে ১৬ বছর বয়সি এক কিশোর প্রাণ হারায়।

এছাড়া, আজ ভোরে কাফর রুমান শহরের আল-মার্জ এলাকায় আরেকটি ড্রোন হামলায় আরো দুজন নিহত হয়েছে।

একই সময়ে আজ সকালে নাবাতিয়াহ শহর, কাফর সির ও সির আল-গারবিয়ার মধ্যবর্তী এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। পাশাপাশি জেবচিত শহরেও দফায় দফায় কামান থেকে গোলাবর্ষণ করা হয়। মানসুরি এবং মাজদাল জৌন শহরের সীমান্তবর্তী এলাকাগুলোও ইসরাইলি গোলার লক্ষ্যবস্তু হয়েছে।

সূত্র: আলজাজিরা

এএম

পর্যটনকেন্দ্র চর হেয়ার থেকে বালু উত্তোলনের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

নবীনগরে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও লুটপাটের অভিযোগ

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

২২৪ কেজি গাঁজা ও বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

চিরনিদ্রায় শায়িত রফিক উল্লাহ, এমপির শোক

সার লুটের ঘটনায় তদন্ত কমিটি, ১১৫ বস্তা সার উদ্ধার

পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে বীর ইউনিট: সেনাপ্রধান

ডান্সফ্লোর মাতাতে এলো দোলা ও নিলয়ের ‘কিসমত’

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি